ঢাকা ০৪:৫১ পূর্বাহ্ন, বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ২১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

কন্ডোম ছাড়াও গর্ভনিরোধ সম্ভব? কী এই ‘ছোট্ট কপার-টি’

বাংলা টাইমস ডেস্ক
  • সংবাদ প্রকাশের সময় : ১২:২৭:৫৯ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬ ১৩ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দাম্পত্য জীবনে যৌনতা স্বাভাবিক ও গুরুত্বপূর্ণ হলেও, সব সময়ই যে সন্তান নেওয়ার পরিকল্পনা থাকে—তা নয়। অবাঞ্ছিত গর্ভধারণ এড়াতে বহু দম্পতি কন্ডোম বা গর্ভনিরোধক পিল ব্যবহার করেন। তবে পিল ব্যবহারে পার্শ্বপ্রতিক্রিয়ার আশঙ্কায় অনেক নারী বিকল্প পদ্ধতির খোঁজ করেন। আধুনিক চিকিৎসাবিজ্ঞানে এমনই একটি নিরাপদ ও কার্যকর পদ্ধতি হলো সাবডার্মাল ইমপ্ল্যান্ট।

সাবডার্মাল ইমপ্ল্যান্ট হলো দেশলাই কাঠির মতো ছোট একটি রড, যা বাহুর কনুইয়ের কাছের ত্বকের নিচে স্থাপন করা হয়। এই ইমপ্ল্যান্ট থেকে ধীরে ধীরে প্রোজেস্টিন হরমোন নিঃসৃত হয়, যা ডিম্বস্ফোটন বাধাগ্রস্ত করে এবং গর্ভধারণের সম্ভাবনা প্রায় সম্পূর্ণভাবে রোধ করে। একবার স্থাপন করলে এটি টানা তিন বছর পর্যন্ত কার্যকর থাকে।

বিশেষজ্ঞদের মতে, নিয়মিত পিল খাওয়ার ঝামেলা বা ভুলে যাওয়ার ঝুঁকি এ ক্ষেত্রে নেই। একই সঙ্গে এটি যৌনাঙ্গের সঙ্গে সরাসরি যুক্ত নয় বলে সংক্রমণের আশঙ্কাও কম। আরও গুরুত্বপূর্ণ বিষয় হলো—ইমপ্ল্যান্টটি অপসারণের কয়েক দিনের মধ্যেই স্বাভাবিকভাবে গর্ভধারণের সক্ষমতা ফিরে আসে।

অনেক নারীর আশঙ্কা থাকে, দীর্ঘদিন হরমোনজনিত গর্ভনিরোধক ব্যবহারে ভবিষ্যতে মাতৃত্বে সমস্যা হতে পারে। চিকিৎসকদের মতে, সাবডার্মাল ইমপ্ল্যান্টে সে ধরনের দীর্ঘমেয়াদি জটিলতার ঝুঁকি তুলনামূলকভাবে কম।

ভারতের জাতীয় স্বাস্থ্য মিশনের আওতায় পরীক্ষামূলকভাবে মহারাষ্ট্রের বিভিন্ন জেলা হাসপাতাল ও মেডিক্যাল কলেজে এই গর্ভনিরোধক পদ্ধতি চালু করা হয়েছে। সফল হলে ভবিষ্যতে দেশের অন্যান্য অঞ্চলেও এই পরিষেবা সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

কন্ডোম ছাড়াও গর্ভনিরোধ সম্ভব? কী এই ‘ছোট্ট কপার-টি’

সংবাদ প্রকাশের সময় : ১২:২৭:৫৯ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬