দুধের সঙ্গে এই খাবার খেলেই কমবে চুল পড়া, বাড়বে ঘনত্ব
- সংবাদ প্রকাশের সময় : ০৯:২৪:৫৩ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬ ১৬ বার পড়া হয়েছে
চুলে হাত দিলেই গোছা গোছা চুল উঠে আসছে? ধীরে ধীরে পাতলা হয়ে যাচ্ছে চুলের গোড়া? দামি শ্যাম্পু বা তেল বদলেও কাজ হচ্ছে না—এমন সমস্যায় ভুগছেন অনেকেই। তবে সমাধান লুকিয়ে থাকতে পারে আপনার প্রতিদিনের খাদ্যাভ্যাসেই।
বিশেষজ্ঞদের মতে, শরীরে প্রয়োজনীয় পুষ্টির ঘাটতি থাকলে চুল দুর্বল হয়ে পড়ে এবং দ্রুত ঝরে যেতে শুরু করে। সে ক্ষেত্রে দুধের সঙ্গে কিছু প্রাকৃতিক উপাদান নিয়মিত খেলে চুল পড়া কমার পাশাপাশি চুল হতে পারে আরও ঘন ও স্বাস্থ্যোজ্জ্বল।
১️⃣ দুধ ও খেজুর
দুধের সঙ্গে খেজুর খেলে শরীরে আয়রন, ম্যাগনেশিয়াম ও ভিটামিন বি-এর জোগান বাড়ে। পাশাপাশি রক্ত সঞ্চালন উন্নত হওয়ায় চুলের গোড়া মজবুত হয়।
যেভাবে খাবেন:
এক গ্লাস গরম দুধে ২–৩টি খেজুর মিশিয়ে সন্ধ্যা বা রাতে খান। চাইলে এক চা চামচ দারচিনি গুঁড়ো যোগ করতে পারেন।
২️⃣ মেথি ও দুধ
মেথি চুলের হারানো জেল্লা ফেরাতে কার্যকর।
যেভাবে খাবেন:
এক চামচ মেথি সারারাত জলে ভিজিয়ে রাখুন। সকালে বেটে গরম দুধে মিশিয়ে খান। সপ্তাহে তিন দিন খেলেই উপকার মিলতে পারে।
৩️⃣ দুধ ও হলুদ
হলুদ চুল ও ত্বকের জন্য অত্যন্ত উপকারী। এটি খুশকি কমাতেও সাহায্য করে।
যেভাবে খাবেন:
এক গ্লাস গরম দুধে অল্প হলুদ মিশিয়ে নিয়মিত পান করুন।
৪️⃣ জাফরান মেশানো দুধ
জাফরান চুল পড়া কমাতে এবং চুলের বৃদ্ধি বাড়াতে সাহায্য করে।
যেভাবে খাবেন:
ঘুমানোর আগে দুধে কয়েকটি জাফরান ভিজিয়ে অন্তত ১০ মিনিট রেখে পান করুন।
৫️⃣ আমন্ড ও দুধ
আমন্ডে থাকা প্রোটিন ও ভিটামিন ই চুলের গোড়া শক্ত করে।
যেভাবে খাবেন:
রাতভর ভেজানো আমন্ড সকালে খান অথবা রাতে দুধের সঙ্গে আমন্ড খেতে পারেন।
নিয়মিত অন্তত দুই সপ্তাহ এই খাদ্যাভ্যাস মেনে চললে চুল পড়া কমার পাশাপাশি চুলে ফিরে আসতে পারে হারানো ঘনত্ব ও উজ্জ্বলতা।
আরও কয়েকটি গুরুত্বপূর্ণ নিয়ম:
- চুলপড়ার সমস্যা থেকে রেহাই পেতে বেশি করে জল খেতে হবে।
- কমপক্ষে দিনে ৭-৮ ঘণ্টা ঘুমোতে হবে।
- মানসিক চাপ যাতে বেশি না থাকে, সেদিকে খেয়াল রাখতে হবে।
- চুল যেন নিয়মিত পরিষ্কার থাকে সেদিকে নজর দিন।
- চুল ভিজে রাখবেন না। অবশ্যই চুলের গোড়া শুকিয়ে নিন।





















