ঢাকা ১২:২৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ২৭ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

বেলস পার্কে বড় সমাবেশ, প্রস্তুত বিএনপি

মোঃ শাহ জালাল,বরিশাল
  • সংবাদ প্রকাশের সময় : ০৪:৫৫:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী ২০২৬ ৩৯ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বরিশালে বুধবার (৪ ফেব্রুয়ারি) বিএনপির বিভাগীয় সমাবেশ সফল করার জন্য সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। মাঠ স্টেজের কাজ প্রায় শেষ, এবং জেলা দলের শীর্ষ নেতাদের নির্দেশনার অপেক্ষায় রয়েছেন নেতাকর্মীরা।

বরিশাল মহানগর বিএনপির সদস্যসচিব জিয়াউদ্দিন সিকদার জানান, “শুধু বিএনপির অঙ্গ-সংগঠন নয়, বরিশালবাসীও জনসভার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে।”

সমাবেশ বেলা ২টায় বেলস পার্ক ময়দানে শুরু হবে। জনসভাকে বৃহৎ জনসমুদ্রে পরিণত করতে তৃণমূল স্তরে চলছে ব্যাপক প্রস্তুতি। বিএনপি নেতারা মনে করছেন, এই সমাবেশ বরিশাল বিভাগের ২১টি আসনে তাদের বিজয় ত্বরান্বিত করবে।

দুই দশক পর বরিশালে উপস্থিত হবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সর্বশেষ তিনি ২০০৬ সালে বরিশাল সফর করেছিলেন। তার সফরকে কেন্দ্র করে উপকূলীয় এলাকার নেতাকর্মীরা নতুন উদ্দীপনায় মেতেছেন। বরিশাল জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবুল কালাম শাহীন বলেন, “নির্বাচনের প্রাক্কালে তারেক রহমানের বরিশাল আগমন ২১টি আসনের বিজয়কে ত্বরান্বিত করবে। তবে স্বাধীনতার ৫৫ বছরেও বরিশালে কাঙ্ক্ষিত উন্নয়ন হয়নি।”

পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীও তারেক রহমানের সফরের নিরাপত্তা নিশ্চিত করতে যথাযথ ব্যবস্থা নিয়েছে। বরিশাল পুলিশ কমিশনার শফিকুল ইসলাম জানান, “সভাস্থলে শুরু থেকে স্কেলিটন ডিউটি থাকবে। সিটিএসবি ও ডিবি টিম কাজ করবে। মোবাইল টহল আরও বৃদ্ধি করা হয়েছে।”

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বেলস পার্কে বড় সমাবেশ, প্রস্তুত বিএনপি

সংবাদ প্রকাশের সময় : ০৪:৫৫:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী ২০২৬