ঢাকা ০৫:৫০ পূর্বাহ্ন, বুধবার, ০৪ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কিডনি সুস্থ রাখতে দিনে কতটা পানি প্রয়োজন? জানুন সঠিক হিসাব ‘শান্তি ফেরাতে আলোচনায় রাজি ইরান’, সঙ্গে দিলেন শর্ত একই শ্যাম্পু সবার জন্য নয়: চুলের ধরন বুঝে বানান ঘরোয়া শ্যাম্পু রোস্ট–কোর্মার বাইরে নতুন স্বাদ, বানান ফুলকপির কিমা আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব: রাজনৈতিক বার্তা নাকি আর্থিক নজরদারি? ঢাকা পলিটেকনিকে হামলার প্রতিবাদে ছাত্রশিবিরের বিক্ষোভ বড় সাজ্জাদের দুই অনুসারী অস্ত্র ও ইয়াবাসহ গ্রেপ্তার এমপি নাসের রহমানের সঙ্গে ভারতীয় সহকারী হাইকমিশনারের বৈঠক নিজেকে ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ ঘোষণা করে যাওয়া ইউনূসের গেজেট কোথায়? বাগেরহাটে ভয়াবহ আগুনে ৮ দোকান ভস্মীভূত, ক্ষতি ৩০ লাখ টাকার বেশি

বিএনপি নেতা রিজভীকে পা ছুঁয়ে সালাম করা সেই সার্জেন্ট সাময়িক বরখাস্ত

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ১২:৪৭:১৬ পূর্বাহ্ন, শনিবার, ৮ নভেম্বর ২০২৫ ৩৮ বার পড়া হয়েছে

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর পা ছুঁয়ে সালাম করছেন সার্জেন্ট আরিফুল

বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর পা ছুঁয়ে সালাম করা আরিফুল ইসলাম নামের সার্জেন্টকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। ওই সার্জেন্ট পুলিশের মিরপুর ট্রাফিক বিভাগে কর্মরত ছিলেন। যদিও পুলিশ বলছে, পা ছুঁয়ে সালাম করার সঙ্গে বরখাস্ত হওয়ার সম্পর্ক নেই। দায়িত্বে অনুপস্থিত থাকায় তাঁকে এই শাস্তি দেওয়া হয়েছে।

শুক্রবার (৭ নভেম্বর) রাতে ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার মোহাম্মদ তালেবুর রহমান মুঠোফোনে বরখাস্তের বিষয়টি নিশ্চিত করেন।

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা গেছে, ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে শুক্রবার সকাল ১০টার দিকে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন রুহুল কবির রিজভীসহ বিএনপির কেন্দ্রীয় নেতারা। শ্রদ্ধা নিবেদন শেষে গাড়িতে ওঠার সময় তাঁর পা ছুঁয়ে সালাম করেন সার্জেন্ট আরিফুল ইসলাম। এই ঘটনার ভিডিও মুহূর্তেই সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে সমালোচনার সৃষ্টি হয়।

এ বিষয়ে মোহাম্মদ তালেবুর রহমান বলেন, ডিউটিতে অনুপস্থিত থাকায় আরিফুল ইসলাম নামে একজন সার্জেন্টকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তাকে ডিএমপি সদর দপ্তরের প্রশাসন বিভাগে সংযুক্ত করা হয়েছে। ভিডিওর সঙ্গে বরখাস্তের সম্পর্ক নেই।

তবে পুলিশের ট্রাফিক বিভাগ সূত্র জানায়, শুক্রবার সকালে মিরপুরের টোলারবাগ এলাকায় উচ্ছেদ অভিযানে থাকার কথা ছিল আরিফুলের। কিন্তু তিনি উচ্ছেদ অভিযানে অংশ না নিয়ে শেরেবাংলা নগরের জিয়াউর রহমানের সমাধিস্থল এলাকায় ছিলেন। সেখানে তিনি বিএনপি নেতা রিজভীর পা ছুঁয়ে সালাম করেন। এ কারণেই তাঁকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বিএনপি নেতা রিজভীকে পা ছুঁয়ে সালাম করা সেই সার্জেন্ট সাময়িক বরখাস্ত

সংবাদ প্রকাশের সময় : ১২:৪৭:১৬ পূর্বাহ্ন, শনিবার, ৮ নভেম্বর ২০২৫