ঢাকা ০৭:০৭ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সোনালি ছাদ, সুইমিং পুল ঘেরা ‘দেবতা’রা! পুতিনের ‘গোপন প্রাসাদ’ ঘিরে রহস্য বৈভবের ব্যাটে রেকর্ডের পর রেকর্ড ভর্তুকি নিয়ে তদন্তের জেরে ১৬ দেশের ওপর নতুন শুল্কের প্রস্তুতি ট্রাম্পের, উদ্বেগে ভারত বন্ধুদের সঙ্গে গোসলে নেমে সিঁড়ির নিচে আটকে স্কুলছাত্রের মৃত্যু বর্ণাঢ্য আয়োজনে মণিপুরী সম্প্রদায়ের মহারাসলীলা উৎসব শুরু সাদা কাগজে স্বাক্ষর নিয়ে নাশকতার মামলা, বাদীর প্রত্যাহারের আবেদন; পুলিশের অস্বীকার তিন বাহিনীর যৌথ মহড়া বিশ্বদরবারে সক্ষমতার বার্তা দেবে: প্রধানমন্ত্রী এসএসসির ফরম পূরণের সময় বাড়ল, বিলম্ব ফি ছাড়া ২৮ নভেম্বর পর্যন্ত সুযোগ ইউপি নির্বাচন সামনে রেখে ৫৫ দলের সঙ্গে সংলাপে বসছে ইসি সেন্ট মার্টিনে পর্যটক কমছে, ভোগান্তিই বড় কারণ

গ্যাস লাইনের লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ ৬

চাঁদপুর প্রতিনিধি
  • সংবাদ প্রকাশের সময় : ০৯:৩৬:৫৬ পূর্বাহ্ন, রবিবার, ৯ মার্চ ২০২৫ ১১৩ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চাঁদপুর শহরের কোড়ালিয়া এলাকায় একটি বাসায় গ্যাস বিস্ফোরণে একই পরিবারের ৬ জন দগ্ধ হয়েছে। রোববার (৯ মার্চ) ভোর রাতে সেহরির খাবার গরম করার সময় ঘটনাটি ঘটে। এরমধ্যে আগুনে মারাত্মকভাবে দগ্ধ ৪ জনকে ঢাকায় জাতীয় বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়েছে। এছাড়া ২ জন ভর্তি আছেন চাঁদপুর জেনারেল হাসপাতালে।

অগ্নিদগ্ধ ছয়জনের মধ্যে আব্দুর রহমান সরদার (৬৫), তার স্ত্রী শাহানুর বেগম (৫৫), পুত্রবধূ খাদিজা আক্তার (৩২) ও ছোট ছেলে মঈন (১৮) নামে চারজনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা প্রেরণ করেন কর্তব্যরত চিকিৎসক। চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে আব্দুর রহমানের বড় ছেলে ইমাম হোসেন সরদার (৩২) ও মেঝ ছেলে মিরাজের স্ত্রী দিবা আক্তার (২১) নামে আহত আরও দুই জন।

আব্দুর রহমান সরদারের ভাগিনা শাহ আলম জানান, পরিবারের লোকজন ভোর রাতে সেহরি খাওয়ার জন্য উঠে। এ সময় রান্নাঘরে চুলা জ্বালাতে গেলে এই বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে রান্না ঘরসহ কয়েকটি কক্ষের আসবাবপত্র ও লেপ-তোষক পুড়ে যায়। গুরুতর আহত ৬ জনকে দ্রুত সদর হাসপাতালে নেয়া হয়। ভবনের প্রতিবেশীদের সহায়তায় আগুন নেভানো হয়।

ওই ভবনের পাশের ফ্ল্যাটের প্রতিবেশী নাজনিন নিহা ও রাশিদা বেগম বলেন, ভোর রাতে বিকট শব্দ শোনে আমরা ছুটে আসি। মনে হলো বিল্ডিং ভেঙ্গে পড়ে গেছে। এখানে এসে তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

চাঁদপুর সদর হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক ডা. মাহমুদুল হাসান জানান, ঢাকায় যাদের প্রেরণ করা হয়েছে, তাদের মধ্যে কেউ ৫০ ভাগ ও কেউ ৬০ ভাগ পুড়েছে। চাঁদপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন দুই জনের ২০ ভাগ পুড়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

গ্যাস লাইনের লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ ৬

সংবাদ প্রকাশের সময় : ০৯:৩৬:৫৬ পূর্বাহ্ন, রবিবার, ৯ মার্চ ২০২৫