ঢাকা ০২:০৮ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সোনালি ছাদ, সুইমিং পুল ঘেরা ‘দেবতা’রা! পুতিনের ‘গোপন প্রাসাদ’ ঘিরে রহস্য বৈভবের ব্যাটে রেকর্ডের পর রেকর্ড ভর্তুকি নিয়ে তদন্তের জেরে ১৬ দেশের ওপর নতুন শুল্কের প্রস্তুতি ট্রাম্পের, উদ্বেগে ভারত বন্ধুদের সঙ্গে গোসলে নেমে সিঁড়ির নিচে আটকে স্কুলছাত্রের মৃত্যু বর্ণাঢ্য আয়োজনে মণিপুরী সম্প্রদায়ের মহারাসলীলা উৎসব শুরু সাদা কাগজে স্বাক্ষর নিয়ে নাশকতার মামলা, বাদীর প্রত্যাহারের আবেদন; পুলিশের অস্বীকার তিন বাহিনীর যৌথ মহড়া বিশ্বদরবারে সক্ষমতার বার্তা দেবে: প্রধানমন্ত্রী এসএসসির ফরম পূরণের সময় বাড়ল, বিলম্ব ফি ছাড়া ২৮ নভেম্বর পর্যন্ত সুযোগ ইউপি নির্বাচন সামনে রেখে ৫৫ দলের সঙ্গে সংলাপে বসছে ইসি সেন্ট মার্টিনে পর্যটক কমছে, ভোগান্তিই বড় কারণ

অনলাইন অপরাধীর দৌরাত্ম্য, হাতিয়ে নিচ্ছে লাখ লাখ টাকা

বিশেষ প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ১২:১১:২৯ অপরাহ্ন, বুধবার, ৫ মার্চ ২০২৫ ১১৭ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাঁধাহীন অনলাইন অপরাধীরা। এসব অপরাধীদের দৌরাত্ম দিন দিন বেড়েই চলছে। তাদের খপ্পরে পড়ে সর্বশান্ত হচ্ছেন সাধারণ মানুষ। অপরাধীদের ফাঁদে পড়ে কখনও জীবননাশের হুমকি, আবার কখনও হ্যাকিংয়ের অভিনব পথ। সুযোগ পেলেই ব্যক্তিগত তথ্য জিম্মি করে টাকা আদায়ের চেষ্টা। খোলামেলা ভাবে ব্যাংকিং চ্যানেল ও মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে লাখ লাখ টাকা হাতিয়ে নিলেও যেন দেখার কেউ নেই।

খুদে বার্তা দেখেই আতঙ্ক। টাকা না দিলে ছেলেকে তুলে নিয়ে যাবে অপরাধীরা। ছাড় নেই পরিবারের অন্য সদস্যদেরও। দরকার ২০ লাখ। অবশেষে খুঁজতে গিয়ে পাওয়া গেলো ফেক ফেসবুক আইডি দিয়ে এসেছে হুমকি। ফোন নম্বর ও ছবি ব্যবহারকারী ব্যক্তি জানেই না কিছু।

গর্ভকালীন জটিলতা নিয়ে স্বামীর মেসেঞ্জারের পাঠানো ব্যক্তিগত ছবি ফোনে পাঠিয়ে হুমকি। টাকা না দিলে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়া হবে এই ছবি।

সাইবার বুলিংয়ের শিকার ঢাকা বিশ্ববিদ্যালয় পড়ুয়া রুসান। পরিবার সমাজের ভয়ে যাওয়া হয়নি আইনের দোরগোড়ায়।

পরিবারের নতুন অতিথি আসার খবরে বাড়তি আয়ের চাপ বাবার ঘাড়ে। তাই অনলাইনে আয়ের প্রলোভনে পা দিয়েছিলেন তিনি। খুইয়েছেন ১৪ লাখের বেশি টাকা।

এভাবে প্রলোভনের ফাঁদে পড়ে নিঃস্ব অনেকেই। কিভাবে প্রতারণা করে অনলাইন অপরাধীরা। সে হিসেব কষে দেখালেন কম্পিউটার সাইন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের এক শিক্ষার্থী।

তিনি বলেন, ফিশিং অ্যাটাকের বিষয়টি মানুষ আগে ধরতে পারতো। এখন অ্যাটাকটায় অ্যাডভান্সমেন্ট হয়ে গেছে। যেমন ওটিপি বাইপাসের বিষয় আছে। এরপর ম্যাস মেইলে আক্রমণের যে কথা বললাম এটা একটু অ্যাডভান্সড টেকনিক। কোন ফাঁক ফোঁকরে অপরাধীদের বাস। সে হিসেব আগেই কষেছেন কম্পিউটার বিশেষজ্ঞরা।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সিএসই বিভাগের অধ্যাপক জুলফিকার মাহমুদ বলেন, যারা দীর্ঘদিন ধরে দেশের আইসিটি খাত নিয়ন্ত্রণ করছে ৫ আগস্টের পর এরা অনেকেই এখন নাই। অথবা অনেকেই তাদের অবস্থান পরিবর্তন করছেন। যে কারণে আমাদের যে পুরো আইসিটি অবকাঠামো এটাতে ধাক্কা লেগেছে।

দেশি-বিদেশি চক্রের কাছে অসহায় আইনশৃঙ্খলা বাহিনী। দক্ষতার অভাবে এখনও সুরাহা হচ্ছে না অধিকাংশ মামলা।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর তানভীর জোহা বলেন, বাংলাদেশে ১০ হাজারের ওপর প্রতারণা সংক্রান্ত অভিযোগ বা লক্ষাধিক জিডি থাকলেও আইনের সঠিক প্রয়োগ এবং তদন্ত যদি না হয় তাহলে কোনো অবস্থাতে কোনো প্রক্রিয়ায় কোনো নীতিমালা বা আইন জাতীয় প্রতারণাকে ঠেকাতে পারবে না।

নতুন বাংলাদেশের রাজধানী ঢাকায় এখন পর্যন্ত সাইবার অপরাধে ১ হাজার ৪৮৮টি মামলা হয়েছে। যার মধ্যে নিষ্পত্তি হয়েছে ৯৮৮টি।

ডিএমপি মিডিয়া উইংয়ের উপকমিশনার তালেবুর রহমান বলেন, যখন টাকাটা খোয়া যায় তখন পুলিশের কাছে আসে। কিন্তু এ ক্ষেত্রে দেখা যায় যে, যে অ্যাকাউন্টে টাকা লেনদেন কর হয় সেটি পরে বন্ধ করে দেয়া হয়। তখন জড়িতদের খুঁজে বের করা অনেক সময়সাপেক্ষ বিষয়।আর আসামী গ্রেপ্তার হয়েছে ৫৯ জন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

অনলাইন অপরাধীর দৌরাত্ম্য, হাতিয়ে নিচ্ছে লাখ লাখ টাকা

সংবাদ প্রকাশের সময় : ১২:১১:২৯ অপরাহ্ন, বুধবার, ৫ মার্চ ২০২৫