ঢাকা ০১:৫২ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সোনালি ছাদ, সুইমিং পুল ঘেরা ‘দেবতা’রা! পুতিনের ‘গোপন প্রাসাদ’ ঘিরে রহস্য বৈভবের ব্যাটে রেকর্ডের পর রেকর্ড ভর্তুকি নিয়ে তদন্তের জেরে ১৬ দেশের ওপর নতুন শুল্কের প্রস্তুতি ট্রাম্পের, উদ্বেগে ভারত বন্ধুদের সঙ্গে গোসলে নেমে সিঁড়ির নিচে আটকে স্কুলছাত্রের মৃত্যু বর্ণাঢ্য আয়োজনে মণিপুরী সম্প্রদায়ের মহারাসলীলা উৎসব শুরু সাদা কাগজে স্বাক্ষর নিয়ে নাশকতার মামলা, বাদীর প্রত্যাহারের আবেদন; পুলিশের অস্বীকার তিন বাহিনীর যৌথ মহড়া বিশ্বদরবারে সক্ষমতার বার্তা দেবে: প্রধানমন্ত্রী এসএসসির ফরম পূরণের সময় বাড়ল, বিলম্ব ফি ছাড়া ২৮ নভেম্বর পর্যন্ত সুযোগ ইউপি নির্বাচন সামনে রেখে ৫৫ দলের সঙ্গে সংলাপে বসছে ইসি সেন্ট মার্টিনে পর্যটক কমছে, ভোগান্তিই বড় কারণ

গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে, জাঁকিয়ে নামবে শীত

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০১:২৯:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জানুয়ারী ২০২৫ ২০০ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঢাকাসহ তিন বিভাগে গুঁড়ি গুঁড়ি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তার সাথে কুমিল্লা অঞ্চলেরও দু’এক জায়গায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে । এর প্রভাবে জাঁকিয়ে নামতে পারে শীত। এই তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

মঙ্গলবার (২৮ জানুয়ারি) সকাল ৯টায় আবহাওয়া অধিদপ্তরের ৭২ ঘণ্টার পূর্বভাসে এ তথ্য জানানো হয়।

আবহাওয়া অফিস জানায়, আগামী ২৪ ঘণ্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। তবে শেষরাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকার কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। সেই সাথে সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।

বুধবার (২৯ জানুয়ারি) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। তবে শেষরাত থেকে সকাল পর্যন্ত সারা দেশে হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। সেই সাথে সারা দেশে রাত এবং দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। তবে ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের এবং কুমিল্লা অঞ্চলের দুই এক জায়গায় হালকা বৃষ্টি/গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে শেষরাত থেকে সকাল পর্যন্ত সারা দেশে হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে এবং সারা দেশে রাতের তাপমাত্রা ১ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে ও দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।

আগামী পাঁচ দিনের শেষের দিকে রাতের তাপমাত্রা হ্রাস পেতে পারে বলে জানিয়েছে সংস্থাটি। এদিকে, ঘন কুয়াশার চাদরে ঢাকা পড়েছে উত্তরের ‘হিমালয় কন্যা’ পঞ্চগড়। এতে করে জনদুর্ভোগে পরিণত হয়েছে টানা কুয়াশা ঝরা শীত।

মঙ্গলবার সকাল ৯টায় তাপমাত্রা রেকর্ড হয়েছে ১০ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতার পরিমাণ ১০০ শতাংশ ছিল। সোমবার সকাল ৯টায় তাপমাত্রা রেকর্ড হয়েছে ১০ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে, জাঁকিয়ে নামবে শীত

সংবাদ প্রকাশের সময় : ০১:২৯:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জানুয়ারী ২০২৫