ঢাকা ০৬:০৫ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সোনালি ছাদ, সুইমিং পুল ঘেরা ‘দেবতা’রা! পুতিনের ‘গোপন প্রাসাদ’ ঘিরে রহস্য বৈভবের ব্যাটে রেকর্ডের পর রেকর্ড ভর্তুকি নিয়ে তদন্তের জেরে ১৬ দেশের ওপর নতুন শুল্কের প্রস্তুতি ট্রাম্পের, উদ্বেগে ভারত বন্ধুদের সঙ্গে গোসলে নেমে সিঁড়ির নিচে আটকে স্কুলছাত্রের মৃত্যু বর্ণাঢ্য আয়োজনে মণিপুরী সম্প্রদায়ের মহারাসলীলা উৎসব শুরু সাদা কাগজে স্বাক্ষর নিয়ে নাশকতার মামলা, বাদীর প্রত্যাহারের আবেদন; পুলিশের অস্বীকার তিন বাহিনীর যৌথ মহড়া বিশ্বদরবারে সক্ষমতার বার্তা দেবে: প্রধানমন্ত্রী এসএসসির ফরম পূরণের সময় বাড়ল, বিলম্ব ফি ছাড়া ২৮ নভেম্বর পর্যন্ত সুযোগ ইউপি নির্বাচন সামনে রেখে ৫৫ দলের সঙ্গে সংলাপে বসছে ইসি সেন্ট মার্টিনে পর্যটক কমছে, ভোগান্তিই বড় কারণ

‘সংস্কার নিয়ে কোনো বিরোধ নেই’

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০৫:০২:৫০ অপরাহ্ন, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪ ১৩৮ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, সংস্কার কার্যক্রম নিয়ে অন্তর্বর্তী সরকারের সঙ্গে বিএনপির কোনো বিরোধ নেই।

সোমবার (২৫ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবে ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) একাংশের বার্ষিক সাধারণ সভায় অনলাইনে যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন।

এ সময় তারেক রহমান অভিযোগ করেন, গণতান্ত্রিক যাত্রা বাধাগ্রস্ত করতে ফ্যাসিবাদী স্বৈরাচার ও তাদের দোসররা নানা চক্রান্ত করছে। বাংলাদেশের পক্ষের শক্তির মধ্যে ভুল বোঝাবুঝির চেষ্টাও চলছে। দেশের এই অবস্থায় গণতন্ত্রের পক্ষের সব শক্তিকে সতর্ক থাকতে হবে।

তিনি বলেন, আওয়ামী লীগ ও স্বাধীনতা একসাথে যায় না। কেননা আওয়ামী লীগ গণতন্ত্রের হত্যাকারী। গণতন্ত্র বিএনপির কাছে নিরাপদ।

সাংবাদিকতায় বস্তুনিষ্টতা খুবই গুরুত্বপূর্ণ উল্লেখ করে তারেক রহমান বলেন, ভিন্নমত থাকতেই পারে। তবে সাংবাদিকতা দলাদলিতে পরিণত করলে কী পরিণতি হতে পারে তা দেড় দশকে মানুষ টের পেয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

‘সংস্কার নিয়ে কোনো বিরোধ নেই’

সংবাদ প্রকাশের সময় : ০৫:০২:৫০ অপরাহ্ন, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪