কলকাতার শপিংমলে ঘুরছেন সাবেক প্রতিমন্ত্রী রাসেল ও ডিএমপি কমিশনার ফারুক
- সংবাদ প্রকাশের সময় : ১২:০৬:০৬ অপরাহ্ন, শুক্রবার, ১ নভেম্বর ২০২৪ ১৮৫ বার পড়া হয়েছে
,
এবার কলকাতায় দেখা গেলো সাবেক ডিএমপি কমিশনার গোলাম ফারুক এবং সাবেক যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেলকে।
সম্প্রতি কলকাতার এক্সিস মলে দেখা গেছে, সাবেক ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুককে। কয়েকদিন আগে তাকে থাইল্যান্ডগামী একটি ফ্লাইটে ওঠার সময় বিমানবন্দরে আটকে দেয়ার খবর প্রকাশ করে সংবাদমাধ্যম। পুলিশের সাবেক এই কর্মকর্তার বিরুদ্ধে ৩ হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে বলে জানিয়েছে দুর্নীতি দমন কমিশন।
এ ছাড়া কলকাতার আরেকটি শপিংমলে দেখা গেছে, সাবেক যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেলকে। কানাডায় সম্পদ ও অর্থ পাচার থেকে শুরু করে দেশে মাদক সিন্ডিকেট চালানোর মতো গুরুতর অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।
উল্লেখ্য, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে সংঘঠিত গণ-অভ্যুত্থানের মুখে গত ৫ আগস্ট ক্ষমতাচ্যুত হয়ে ভারতে পাড়ি জমান শেখ হাসিনা। সেই সাথে পতন ঘটে তার সরকারের। উদ্ভূত পরিস্থিতিতে সরকারের কয়েকজন মন্ত্রী-এমপি, ব্যবসায়ী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বেশ কয়েকজন উচ্চপদস্থ কর্মকর্তাসহ গা-ঢাকা দেন বিগত সরকারের সাথে সংশ্লিষ্ট অনেকেই। এরমধ্যে কয়েকজন দেশত্যাগ করে পাড়ি জমান অন্য দেশে।






















