ঢাকা ০২:০৮ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সোনালি ছাদ, সুইমিং পুল ঘেরা ‘দেবতা’রা! পুতিনের ‘গোপন প্রাসাদ’ ঘিরে রহস্য বৈভবের ব্যাটে রেকর্ডের পর রেকর্ড ভর্তুকি নিয়ে তদন্তের জেরে ১৬ দেশের ওপর নতুন শুল্কের প্রস্তুতি ট্রাম্পের, উদ্বেগে ভারত বন্ধুদের সঙ্গে গোসলে নেমে সিঁড়ির নিচে আটকে স্কুলছাত্রের মৃত্যু বর্ণাঢ্য আয়োজনে মণিপুরী সম্প্রদায়ের মহারাসলীলা উৎসব শুরু সাদা কাগজে স্বাক্ষর নিয়ে নাশকতার মামলা, বাদীর প্রত্যাহারের আবেদন; পুলিশের অস্বীকার তিন বাহিনীর যৌথ মহড়া বিশ্বদরবারে সক্ষমতার বার্তা দেবে: প্রধানমন্ত্রী এসএসসির ফরম পূরণের সময় বাড়ল, বিলম্ব ফি ছাড়া ২৮ নভেম্বর পর্যন্ত সুযোগ ইউপি নির্বাচন সামনে রেখে ৫৫ দলের সঙ্গে সংলাপে বসছে ইসি সেন্ট মার্টিনে পর্যটক কমছে, ভোগান্তিই বড় কারণ

কাঁচাবাজারে নিষিদ্ধ পলিথিন ব্যাগ

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ১০:১৩:৫৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১ নভেম্বর ২০২৪ ১৬৮ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সুপারশপের পর আজ ১ নভেম্বর থেকে কাঁচাবাজারেও পলিথিন ব্যাগ নিষিদ্ধ। সরকার নির্দেশিত আইন মেনে না চললে তাদের আনা হবে আইনের আওতায়।

শুক্রবার (১ নভেম্বর) থেকে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উদ্যোগে পলিথিন ব্যাগের ব্যবহার বন্ধে কঠোর মনিটরিং চালু করা হচ্ছে।

পাশাপাশি পলিথিন উৎপাদনকারীদের বিরুদ্ধেও অভিযান চালানো হবে। এ সময়ে কোনো সুপারশপ যদি পলিথিন শপিং ব্যাগ ব্যবহার করে তাহলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

এরমধ্যে রাজধানীর সুপারশপগুলোয় পলিথিনের বিকল্প হিসেবে পাটব্যাগ, কাপড় ও কাগজের তৈরি ব্যাগ ব্যবহার শুরু হয়েছে। কিন্তু সেখানে এসব ব্যাগের সরবরাহ পর্যাপ্ত নয়।

এর আগে গত ২৭ অক্টোবর বাংলাদেশ সচিবালয়ে পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের এক সভায় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, ১ নভেম্বর থেকে পলিথিন শপিং ব্যাগের ব্যবহার বন্ধে কঠোর মনিটরিং চালু করা হবে। পলিথিন উৎপাদনকারীদের বিরুদ্ধেও অভিযান পরিচালনা করা হবে।

তিনি স্পষ্ট করেন, শুধুমাত্র পলিথিন শপিং ব্যাগ বন্ধ করা হবে এবং কোনো সুপারশপ যদি পলিথিন ব্যাগ সরবরাহ করে, তবে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

বাংলাদেশ ২০০২ সালে ১ মার্চ আইন করে বিষাক্ত পলিথিন উৎপাদন, বিপণন ও ব্যবহার নিষিদ্ধ করা হয়। তবে পলিথিনের ব্যবহার কমেনি। বরং ২০ বছর ধরে বেড়েই চলেছে পলিথিনের উৎপাদন ও ব্যবহার। এর পর সরকার ২০১০ সালে আরেকটি আইন করে। আইন করা হলেও বাস্তবে কোনো কাজ হয়নি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

কাঁচাবাজারে নিষিদ্ধ পলিথিন ব্যাগ

সংবাদ প্রকাশের সময় : ১০:১৩:৫৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১ নভেম্বর ২০২৪