ঢাকা ০১:৪৪ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যশোরে বিএনপির সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকী পালন যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন: কংগ্রেসের নিয়ন্ত্রণ নির্ধারণে কোন আসনগুলো গুরুত্বপূর্ণ? পুকুরের জমি ভরাট করে প্লট বিক্রি, রাজস্ব ফাঁকির শঙ্কা ১০ কোটি টাকা হামলার আশঙ্কা, উদ্বোধনের আগেই স্থগিত জাতীয় চার নেতার প্রদর্শনী অবরোধে অবরুদ্ধ সাজেক, খাদ্যসংকটে স্থানীয়রা এসআরবির নতুন মহাপরিচালক ফারুক আহমেদ বর্ণাঢ্য আয়োজনের সমাপ্ত ‘এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬’ ফুটবল টুর্নামেন্ট যশোরে আ’লীগের ‘নাশকতার বিরুদ্ধে’ যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের মিছিল বিসিডিএস সভাপতিকে মুঠোফোনে হুমকি, পদ বাগিয়ে নেওয়ার চেষ্টা! তরুণ উদ্যোক্তাদের ২০ লাখ টাকা অর্থায়নে আবেদন চলছে, শেষ সময় ৩০ নভেম্বর

‘এক দুপুরে, হাসিনার পুকুরে…’

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০৩:৫৫:৪২ অপরাহ্ন, সোমবার, ২৮ অক্টোবর ২০২৪ ১৯৫ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ছাত্র-জনতার গণ আন্দোলনের স্মৃতি জাদুঘর ঘোষণা করা গণভবন পরিদর্শনে গিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। তার সাথে তথ্য উপদেষ্টা নাহিদ হাসান এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলমও ছিলেন।

গণভবন থেকে একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট করেছেন আসিফ মাহমুদ। তার সাথে ছবিতে নাহিদ হাসান ও মাহফুজ আলমও রয়েছেন।

নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে ছবিটি পোস্ট করে ক্যাপশনে আসিফ লিখেছেন, ‘এক দুপুরে, হাসিনার পুকুরে…’। ক্যাপশনের নিচে বিশেষভাবে লিখেছেন, ‘বি.দ্র: বঁড়শি না থাকায় মাছ ধরতে পারিনি।’

ছবিটির এই ক্যাপশন ছাত্র-জনতার গণ অভ্যুত্থানের ‘মাস্টার মাইন্ড’ হিসেবে পরিচিত এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলমের দেয়া বলে কমেন্ট বক্সে জানিয়েছেন আসিফ।

আন্দোলনের মুখে ৫ আগস্ট শেখ হাসিনা গণভবন থেকে পালিয়ে ভারত চলে যান। এদিন আন্দোলনকারীরা ভবনে প্রবেশ করে দখলে নেয়।

একপর গণভবনকে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের স্মৃতি জাদুঘর করার সিদ্ধান্ত নেয় অন্তর্বর্তী সরকার। ওই দিন উপদেষ্টা পরিষদের বৈঠকে এ সিদ্ধান্ত হয় বলে জানিয়েছিলেন উপদেষ্টা আসিফ মাহমুদ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

‘এক দুপুরে, হাসিনার পুকুরে…’

সংবাদ প্রকাশের সময় : ০৩:৫৫:৪২ অপরাহ্ন, সোমবার, ২৮ অক্টোবর ২০২৪