সংবাদ শিরোনাম ::
হামের দাপট কমছেই না, ২৪ ঘণ্টায় মৃত্যু ৬ শিশুর
নিজস্ব প্রতিবেদক
- সংবাদ প্রকাশের সময় : ০৪:০৮:৩৪ অপরাহ্ন, বুধবার, ৭ অক্টোবর ২০২৬ ৪ বার পড়া হয়েছে
দেশজুড়ে হামের সংক্রমণ ও উপসর্গে শিশু মৃত্যুর ঘটনা অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় হাম ও এর উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে সন্দেহভাজন ও নিশ্চিত হামে আক্রান্ত হয়েছে ১ হাজার ৩৯০ শিশু।
বুধবার (৭ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হামবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে হামের উপসর্গ নিয়ে ২ শিশু এবং নিশ্চিত হামে ২ শিশুর মৃত্যু হয়েছে। এ ছাড়া চট্টগ্রামে ১ শিশু এবং সিলেটে আরও ১ শিশুর মৃত্যু হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, একই সময়ে দেশের বিভিন্ন এলাকায় নতুন করে ১ হাজার ৩৯০ শিশুর মধ্যে হাম বা হামের উপসর্গ শনাক্ত হয়েছে। ফলে সামগ্রিকভাবে পরিস্থিতি নিয়ে উদ্বেগ অব্যাহত রয়েছে।





















