ঢাকা ১২:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
অবসরের পর বিচারপতিদের পাসপোর্টে গোয়েন্দা যাচাই অযৌক্তিক: হাইকোর্ট পুলিশে বড় রদবদল, বদলি-পদায়ন ছয় কর্মকর্তার দুর্নীতির অভিযোগে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ পিয়াসের শেষ বিদায়ে কাঁদল মালিপাড়া, বাবাহারা ছোট্ট মেয়ে পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ, ফেল থেকে পাস ৪৫৮৫ জন বিদ্যুৎ খাতে ৪৫ হাজার কোটি টাকার বকেয়া: বেকায়দায় নতুন সরকার প্রতি ইউনিয়ন ও উপজেলায় পশুচিকিৎসক নিয়োগ দেবে সরকার: প্রতিমন্ত্রী টুকু ঠাকুরগাঁওয়ে লিগ্যাল এইড নিয়ে মানুষের অভিজ্ঞতা শুনল ইউএনডিপি বসুন্ধরা মেডিকেল সিটির শেয়ার বিক্রি মেলায় থাকছে আকর্ষণীয় ছাড় ও গাড়ি জয়ের সুযোগ ছেলের বিয়ের বাজার করে ফেরা হলো না, সড়কে প্রাণ গেল দম্পতির

পুলিশে বড় রদবদল, বদলি-পদায়ন ছয় কর্মকর্তার

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ১২:৩৪:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬ ১০ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাংলাদেশ পুলিশের ছয় কর্মকর্তাকে বদলি ও পদায়ন করা হয়েছে। এর মধ্যে অতিরিক্ত পুলিশ সুপার এ এন এম সাইফুল আলম খানের আগের বদলির আদেশ বাতিল করে তাকে নতুন কর্মস্থলে পদায়ন করা হয়েছে।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) পুলিশ হেডকোয়ার্টার্সের পার্সোনেল ম্যানেজমেন্ট-১ শাখা থেকে পৃথক প্রজ্ঞাপনে এসব তথ্য জানানো হয়।

একটি প্রজ্ঞাপনে পাঁচ কর্মকর্তাকে বর্তমান কর্মস্থল থেকে বদলি করে বিভিন্ন পদে পদায়ন করা হয়েছে। তাদের আগামী ১৯ সেপ্টেম্বরের মধ্যে বর্তমান কর্মস্থলের দায়িত্বভার হস্তান্তর করে নতুন কর্মস্থলে যোগ দিতে বলা হয়েছে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে দায়িত্বভার হস্তান্তর না করলে ২০ সেপ্টেম্বর থেকে সংশ্লিষ্ট কর্মকর্তাদের তাৎক্ষণিকভাবে অবমুক্ত বা ‘স্ট্যান্ড রিলিজড’ হিসেবে গণ্য করা হবে।

অন্য একটি প্রজ্ঞাপনে অতিরিক্ত পুলিশ সুপার এ এন এম সাইফুল আলম খানের আগের বদলির আদেশ বাতিল করা হয়েছে। তিনি এতদিন পুলিশ হেডকোয়ার্টার্সে অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করছিলেন। এর আগে তাকে মাগুরা সদর সার্কেলে বদলি করা হয়েছিল।

নতুন আদেশে ওই বদলি বাতিল করে তাকে অতিরিক্ত পুলিশ সুপার, স্পেশাল ব্রাঞ্চ (এসবি) হিসেবে পদায়ন করা হয়েছে।

এ ছাড়া পৃথক আরেকটি প্রজ্ঞাপনে ফারিয়া আফরোজকে এপিবিএনের অতিরিক্ত পুলিশ সুপার পদ থেকে বদলি করে পুলিশ হেডকোয়ার্টার্স, ঢাকায় (টিআর) অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে পদায়ন করা হয়েছে।

পুলিশ হেডকোয়ার্টার্সের পৃথক প্রজ্ঞাপনগুলোতে স্বাক্ষর করেছেন অ্যাডিশনাল ডিআইজি রায়হান উদ্দিন খান।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

পুলিশে বড় রদবদল, বদলি-পদায়ন ছয় কর্মকর্তার

সংবাদ প্রকাশের সময় : ১২:৩৪:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬