ঢাকা ১০:০৪ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে টাঙ্গাইলে বৃক্ষরোপণ ও চারা বিতরণ টাঙ্গাইলে জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ধর্মীয় ভাবগাম্ভীর্যে যশোরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন সাম্প্রদায়িক সম্প্রীতি ছাড়া গণতন্ত্র নিশ্চিত হবে না: নাহিদ ইসলাম নেপালের সুড়ঙ্গ থেকে ৯ দিন পর জীবিত উদ্ধার দুই শ্রমিক, ভেতরে আরও অনেকে পথচারীকে বাঁচাতে গিয়ে প্রতিমন্ত্রীর গাড়ি ধানখেতে, আহত মন্ত্রী-স্ত্রী আমরা ফটোসেশনের রাজনীতি করিনা : পানিসম্পদ মন্ত্রী ডিম-আটা-চিনির দামে ঊর্ধ্বগতি, সবজিতে কিছুটা স্বস্তি সিন্ধু পানি চুক্তি নিয়ে ভারত-পাকিস্তানের নতুন বিরোধ নেপালের ভয়াবহ বন্যা: চীনের বিরুদ্ধে উঠছে একের পর এক অভিযোগ

বিদেশ যাওয়ার স্বপ্ন ছেড়ে আঙুর চাষে সাফল্য

সুজন কুমার মন্ডল, জয়পুরহাট
  • সংবাদ প্রকাশের সময় : ১১:১৮:৩২ পূর্বাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬ ৯৮ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিদেশে গিয়ে চাকরি করার স্বপ্ন ছিল। কিন্তু সেই স্বপ্নের পথ ছেড়ে কৃষিকেই বেছে নিয়েছেন জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার তরুণ আবু হুরায়রা। বাবার ২৫ শতক জমিতে আঙুরের বাগান গড়ে আজ তিনি হয়ে উঠেছেন সফল কৃষি উদ্যোক্তা।

উপজেলার আয়মারসুলপুর ইউনিয়নের উত্তর জয়দেবপুর গ্রামের বাসিন্দা আবু হুরায়রা পড়াশোনা শেষ করে জীবিকার সন্ধানে ইতালি যাওয়ার প্রস্তুতি নিয়েছিলেন। তবে এক প্রবাসীর পরামর্শে বিদেশ না গিয়ে দেশে থেকেই শুরু করেন আঙুর চাষ।

মাত্র সাত মাস আগে প্রতিষ্ঠিত তার বাগানে বর্তমানে থোকায় থোকায় ঝুলছে লাল ও সবুজ রঙের সুস্বাদু আঙুর। বাগানজুড়ে রয়েছে বাইকুনুর, রিলায়েন্স, ডিক্সনসহ পাঁচ জাতের প্রায় ৬০টি আঙুর গাছ। প্রতিটি গাছেই ফলন এসেছে আশানুরূপ।

হুরায়রা জানান, শুরুতে অনেকেই আঙুর চাষ নিয়ে সংশয় প্রকাশ করলেও তিনি হাল ছাড়েননি। নিয়মিত পরিচর্যা ও পরিশ্রমের ফলে এখন গাছে গাছে ফল এসেছে। ইতোমধ্যে তিনি বাজারে আঙুর বিক্রিও শুরু করেছেন এবং ভবিষ্যতে লাখ টাকা লাভের আশা করছেন।

তিনি আরও জানান, শ্রমিক নিয়োগ না করেই বাবা ও ভাইয়ের সহযোগিতায় পুরো বাগানের কাজ পরিচালনা করছেন। আঙুর চাষের সাফল্য তাকে নতুন করে আত্মবিশ্বাসী করে তুলেছে।

স্থানীয়দের কাছেও বাগানটি এখন আকর্ষণের কেন্দ্রবিন্দু। প্রতিদিন বিভিন্ন এলাকা থেকে মানুষ তার বাগান দেখতে আসছেন। অনেকেই আঙুর চাষের পদ্ধতি ও সম্ভাবনা সম্পর্কে জানতে আগ্রহ দেখাচ্ছেন।

স্থানীয় কৃষি সংশ্লিষ্টরা বলছেন, সঠিক পরিকল্পনা ও পরিচর্যার মাধ্যমে প্রচলিত ফসলের পাশাপাশি উচ্চমূল্যের ফল চাষ করে তরুণরা স্বাবলম্বী হতে পারেন। আবু হুরায়রার সাফল্য সেই সম্ভাবনারই একটি উজ্জ্বল উদাহরণ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বিদেশ যাওয়ার স্বপ্ন ছেড়ে আঙুর চাষে সাফল্য

সংবাদ প্রকাশের সময় : ১১:১৮:৩২ পূর্বাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬