সংবাদ শিরোনাম ::
ইডেন কলেজ ছাত্রলীগ সভাপতি রিভার জামিন
নিজস্ব প্রতিবেদক
- সংবাদ প্রকাশের সময় : ০৬:৫৯:২৬ অপরাহ্ন, সোমবার, ৬ এপ্রিল ২০২৬ ১৩ বার পড়া হয়েছে
নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ-এর ইডেন মহিলা কলেজ শাখার সভাপতি তামান্না জেসমিন রিভা এক মামলায় জামিন পেয়েছেন।
সোমবার (৬ এপ্রিল) বিচারপতি মো. আতোয়ার রহমান ও বিচারপতি মো. সগীর হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ তার জামিন মঞ্জুর করে রুল জারি করেন।
রাষ্ট্রপক্ষে শুনানিতে অংশ নেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বদিউজ্জামান তফাদার। এর আগে, রাজনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ২০২৪ সালের ১৬ ডিসেম্বর গোয়েন্দা পুলিশ (ডিবি) তাকে আটক করে।



























