ঢাকা ১১:৫৪ পূর্বাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হজযাত্রা: সৌদি পৌঁছেছেন ৪,৪৫৭ বাংলাদেশি শেষ হলো আন্তর্জাতিক ফাইট নাইটের আসর এক্সিম ব্যাংকের প্রতারণার শিকার জামাল কন্সট্রাকশন কোম্পানির প্রোপাইটর আকাশে ‘দোতলা বিছানা’! ১৭ ঘণ্টার উড়ানেও ইকোনমি ক্লাসে নিশ্চিন্ত ঘুম আইপিএলে কেন ম্লান বিশ্বের সেরা পেসার বুমরাহ? লেবুর জল কি সত্যিই কিডনিতে পাথরের ঝুঁকি কমায়? যা বলছেন বিশেষজ্ঞরা জ্বালানির নতুন দামে কাঁপছে বাজার, চাপে শ্রমজীবী মানুষ জরুরি বাহিনীর যানবাহনে জ্বালানি সরবরাহে অগ্রাধিকার নির্দেশ ভাতকুড়া–নলুয়া সড়ক ফোরলেনের কাজ শিগগিরই শুরু: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী চাঁপাইনবাবগঞ্জে পিকআপ ও সাইকেলের সংঘর্ষে একজন নিহত

ফ্যাসিবাদমুক্ত নতুন বাংলাদেশ গড়ার আহ্বান বিরোধীদলীয় নেতার

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০৯:৩৮:১২ অপরাহ্ন, রবিবার, ৫ এপ্রিল ২০২৬ ৪০ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জামায়াতে ইসলামীর আমির ও সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, আগামীর বাংলাদেশ এমন হতে হবে যেখানে আইন ও সংবিধানের অপব্যবহার করে ফ্যাসিবাদের পুনরাবৃত্তি সম্ভব হবে না।

রোববার (৫ এপ্রিল) জাতীয় সংসদের অধিবেশনে বক্তব্য দিতে গিয়ে তিনি বলেন, “আমরা ফ্যাসিবাদের দাফন চাই। সংবিধানের যেসব সুযোগ অতীতে ফ্যাসিবাদের জন্ম দিয়েছে, সেগুলো পরিত্যাগ করে একটি নতুন বাংলাদেশ গড়ে তুলতে হবে।”

বিরোধীদলীয় নেতা অভিযোগ করেন, তার দলের ওপর অতীতে সবচেয়ে বেশি নির্যাতন চালানো হয়েছে। তিনি বলেন, “যে দলের শীর্ষ নেতাদের ফাঁসি দেওয়া হয়েছে এবং নিবন্ধন কেড়ে নেওয়া হয়েছে, তাদের ওপর ‘মব’ তকমা দেওয়া লজ্জাজনক।”

তিনি আরও বলেন, “জুলাই সনদ আমাদের কলিজার অংশ। আমরা আদেশ, অভ্যুত্থান ও সনদের বাস্তবায়ন মেনে চলি। এ বিষয়ে আমাদের কোনো অমান্যতা নেই।”

সংসদে তার এই বক্তব্যে রাজনৈতিক সংস্কার ও ভবিষ্যৎ রাষ্ট্র কাঠামো নিয়ে নতুন করে আলোচনা তৈরি হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ফ্যাসিবাদমুক্ত নতুন বাংলাদেশ গড়ার আহ্বান বিরোধীদলীয় নেতার

সংবাদ প্রকাশের সময় : ০৯:৩৮:১২ অপরাহ্ন, রবিবার, ৫ এপ্রিল ২০২৬