ঢাকা ০৪:৩৯ অপরাহ্ন, বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ২৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সারা দেশে বিক্ষোভে নামছে ১১ দলীয় জোট, ৯ এপ্রিল থেকে সপ্তাহব্যাপী কর্মসূচি পাঁচ দিন বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস, হতে পারে শিলাবৃষ্টিও টিউলিপদের বিরুদ্ধে চার্জ গঠন শুনানি ১৬ এপ্রিল সুপ্রিম কোর্টের আলাদা সচিবালয় গঠনের রায়ের বিরুদ্ধে আপিল করবে রাষ্ট্রপক্ষ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধই থাকছে, সন্ত্রাসবিরোধী বিল পাস সংরক্ষিত নারী আসনের তফসিল ঘোষণা, ভোট ১২ মে সারা দেশে হামের টিকাদানের তারিখ পেছাল শিক্ষাই জাতির সর্বোচ্চ বিনিয়োগ: প্রধানমন্ত্রী রাণীশংকৈলে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাকে মারধর: মামলা, গ্রেপ্তার ১ জয়পুরহাটে মাদকবিরোধী ১৯৩ অভিযান: ৭১ মামলা, গ্রেপ্তার ৬৯

পাবনায় ৮ দিনব্যাপী বইমেলার উদ্বোধন তথ্যমন্ত্রীর

পাবনা প্রতিনিধি
  • সংবাদ প্রকাশের সময় : ১২:১৯:২০ পূর্বাহ্ন, শনিবার, ৪ এপ্রিল ২০২৬ ২১ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জহির উদ্দিন স্বপন শুক্রবার (৩ এপ্রিল) রাত ৭টায় পাবনার বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বকুল স্বাধীনতা চত্বরে ৮ দিনব্যাপী বইমেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পাবনা জেলা জাসাসের আহ্বায়ক ও প্রধানমন্ত্রীর ফটোগ্রাফার খালেদ হোসেন পরাগ। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন পাবনা-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস। বিশেষ অতিথি ছিলেন পাবনা জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব, সদস্য সচিব এডভোকেট খন্দকার মাসুদ এবং পাবনা বইমেলা উদযাপন পরিষদের সদস্য সচিব ডা. আহমেদ মোস্তফা নোমান। এছাড়া স্থানীয় রাজনৈতিক ও সাংস্কৃতিক অঙ্গনের নেতাকর্মীরা অনুষ্ঠানটিতে উপস্থিত ছিলেন।

উদ্বোধনী বক্তৃতায় তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, “গণমাধ্যমের দায়িত্বশীল স্বাধীনতা নিশ্চিত করতে আমরা সকল অংশীদারের সঙ্গে আলোচনা শুরু করেছি।”

বইমেলায় বিভিন্ন প্রকাশনা সংস্থার স্টল, নতুন বইয়ের সমাহার এবং সাংস্কৃতিক আয়োজন দর্শনার্থীদের জন্য বিশেষ আকর্ষণ হিসেবে থাকবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

পাবনায় ৮ দিনব্যাপী বইমেলার উদ্বোধন তথ্যমন্ত্রীর

সংবাদ প্রকাশের সময় : ১২:১৯:২০ পূর্বাহ্ন, শনিবার, ৪ এপ্রিল ২০২৬