ঢাকা ০৪:৪০ অপরাহ্ন, বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ২৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সারা দেশে বিক্ষোভে নামছে ১১ দলীয় জোট, ৯ এপ্রিল থেকে সপ্তাহব্যাপী কর্মসূচি পাঁচ দিন বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস, হতে পারে শিলাবৃষ্টিও টিউলিপদের বিরুদ্ধে চার্জ গঠন শুনানি ১৬ এপ্রিল সুপ্রিম কোর্টের আলাদা সচিবালয় গঠনের রায়ের বিরুদ্ধে আপিল করবে রাষ্ট্রপক্ষ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধই থাকছে, সন্ত্রাসবিরোধী বিল পাস সংরক্ষিত নারী আসনের তফসিল ঘোষণা, ভোট ১২ মে সারা দেশে হামের টিকাদানের তারিখ পেছাল শিক্ষাই জাতির সর্বোচ্চ বিনিয়োগ: প্রধানমন্ত্রী রাণীশংকৈলে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাকে মারধর: মামলা, গ্রেপ্তার ১ জয়পুরহাটে মাদকবিরোধী ১৯৩ অভিযান: ৭১ মামলা, গ্রেপ্তার ৬৯

লক্ষ্মীপুরে প্রতিবন্ধী শিশুদের শিক্ষা উপবৃত্তি কর্মসূচি নিয়ে সেমিনার

লক্ষ্মীপুর প্রতিনিধি
  • সংবাদ প্রকাশের সময় : ০৫:২৪:৩২ অপরাহ্ন, বুধবার, ১ এপ্রিল ২০২৬ ১০৯ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

লক্ষ্মীপুর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে বুধবার (১ এপ্রিল) অনুষ্ঠিত হয়েছে প্রতিবন্ধী শিশুদের মূল স্রোত ধারায় অন্তর্ভুক্তি এবং সমাজ সেবা অধিদপ্তরের শিক্ষা উপবৃত্তি কর্মসূচির তাৎপর্য বিষয়ক সেমিনার। অনুষ্ঠানটি আয়োজন করে উপজেলা সমাজ সেবা অধিদপ্তর।

সেমিনারে প্রধান প্রবন্ধ উপস্থাপন করেন জেলা সমাজ সেবা অধিদপ্তরের উপপরিচালক স্বপন কুমার হালদার। অনুষ্ঠানের পরিচালনা করেন উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মো: শরীফ হোসেন। আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ক্যাথোয়াইপ্রু মারমা, সমাজ সেবার সহকারী পরিচালক মুহাম্মদ মাহবুবুর রহমান।

এছাড়া বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা গোলাম মুস্তফা, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আমজাদ হোসেন এবং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ওয়াহিদুর রহমান। বক্তারা জানিয়েছেন, প্রতিবন্ধী শিশুদের মূল স্রোত ধারায় অন্তর্ভুক্তি করতে প্রয়োজন সমন্বিত সহযোগিতা। সমাজের সকল শ্রেণি-পেশার মানুষের আন্তরিকতা থাকলে এ কাজ সম্ভব।

সেমিনারে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, জনপ্রতিনিধি, সাংবাদিক, ইমামসহ স্থানীয় বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষ অংশ নেন এবং শিশুরা যাতে শিক্ষার মূল স্রোতে সমানভাবে অন্তর্ভুক্ত হতে পারে, সে বিষয়ে সক্রিয় প্রচেষ্টা চালানোর আহ্বান জানান।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

লক্ষ্মীপুরে প্রতিবন্ধী শিশুদের শিক্ষা উপবৃত্তি কর্মসূচি নিয়ে সেমিনার

সংবাদ প্রকাশের সময় : ০৫:২৪:৩২ অপরাহ্ন, বুধবার, ১ এপ্রিল ২০২৬