ঢাকা ১০:০৮ পূর্বাহ্ন, বুধবার, ০৪ মার্চ ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কিডনি সুস্থ রাখতে দিনে কতটা পানি প্রয়োজন? জানুন সঠিক হিসাব ‘শান্তি ফেরাতে আলোচনায় রাজি ইরান’, সঙ্গে দিলেন শর্ত একই শ্যাম্পু সবার জন্য নয়: চুলের ধরন বুঝে বানান ঘরোয়া শ্যাম্পু রোস্ট–কোর্মার বাইরে নতুন স্বাদ, বানান ফুলকপির কিমা আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব: রাজনৈতিক বার্তা নাকি আর্থিক নজরদারি? ঢাকা পলিটেকনিকে হামলার প্রতিবাদে ছাত্রশিবিরের বিক্ষোভ বড় সাজ্জাদের দুই অনুসারী অস্ত্র ও ইয়াবাসহ গ্রেপ্তার এমপি নাসের রহমানের সঙ্গে ভারতীয় সহকারী হাইকমিশনারের বৈঠক নিজেকে ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ ঘোষণা করে যাওয়া ইউনূসের গেজেট কোথায়? বাগেরহাটে ভয়াবহ আগুনে ৮ দোকান ভস্মীভূত, ক্ষতি ৩০ লাখ টাকার বেশি

জামালপুরে তিন প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার, প্রতিদ্বন্দিতা করবেন ৩১ জন

লিয়াকত হোসাইন লায়ন, জামালপুর
  • সংবাদ প্রকাশের সময় : ১২:০০:৪২ পূর্বাহ্ন, বুধবার, ২১ জানুয়ারী ২০২৬ ১২১ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জামালপুরে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে তিনজন প্রার্থী তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। জেলার ৫টি সংসদীয় আসনে স্বতন্ত্রসহ বিভিন্ন দলের ৩১ জন প্রার্থী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দিতা করবেন। মঙ্গলবার (২০ জানুয়ারী) সন্ধ্যায় জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে এ তথ্য জানানো হয়েছে।

মঙ্গলবার সন্ধ্যায় জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মদ ইউসুপ আলী স্বাক্ষরিত প্রত্যাহারকৃত প্রার্থীদের ও ৫টি সংসদীয় আসনের চূড়ান্ত বৈধ প্রার্থীদের পৃথক দুইটি তালিকা সাংবাদিকের সরবরাহ করা হয়।

সূত্রে জানা গেছে, জামালপুর- ৩ (মেলান্দহ-মাদারগঞ্জ) আসনে গণঅধিকার পরিষদের একাধিক প্রার্থী থাকায় রুবেল মিয়া তার মনোনয়নপত্র প্রত্যাহার করেন। জামালপুর- ৪ (সরিষাবাড়ী) আসনের স্বতন্ত্র প্রার্থী মেহেরজান আরা তালুকদার তার প্রার্থীতা প্রত্যাহার করেছেন। তিনি এই আসনে তার স্বামী বিএনপি প্রার্থী ফরিদুল কবীর তালুকদারকে সমর্থন জানিয়ে মনোনয়নপত্র প্রত্যাহার করেন।

এছাড়া জামালপুর- ৫ (সদর) আসনে আমার বাংলাদেশ (এবি) পার্টির প্রার্থী মোহাম্মদ ছানোয়ার হোসেন মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। এই আসনে এবি পার্টি জোটগত কারণে জামায়াতের প্রার্থীকে সমর্থন দিয়েছে। ৩ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করায় জেলার ৫টি সংসদীয় আসনে স্বতন্ত্রসহ বিভিন্ন দলের মোট ৩১ জন প্রার্থী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দিতা করবেন। এর মধ্যে- জামালপুর- ১ (দেওয়ানগঞ্জ-বকশীগঞ্জ) আসনে ৪ জন প্রার্থী হলেন- এম রশিদুজ্জামান মিল্লাত (বিএনপি), মুহাম্মদ নাজমুল হক সাঈদী (জামায়াত), মো: আব্দুর রউফ তালুকদার (ইসলামী আন্দোলন বাংলাদেশ), এ. কে. এম ফজলুল হক (জাতীয় পার্টি)।

জামালপুর- ২ (ইসলামপুর) আসনে ৪ জন প্রার্থী হলেন- এ.ই সুলতান মাহমুদ বাবু (বিএনপি), মো: ছামিউল হক ফারুকী (জামায়াত), সুলতান মাহমুদ সিরাজী (ইসলামী আন্দোলন বাংলাদেশ), অর্ণব ওয়ারেস খান (স্বতন্ত্র)।

জামালপুর- ৩ (মেলান্দহ-মাদারগঞ্জ) আসনে ৯ জন প্রার্থী হলেন- মো: মোস্তাফিজুর রহমান বাবুল (বিএনপি), মো: মজিবুর রহমান আজাদী (জামায়াত), মীর সামসুল আলম লিপটন (জাতীয় পার্টি), ফিদেল নঈম (গণসংহতি আন্দোলন), মোহাম্মদ দৌলতুজ্জামান আনছারী (ইসলামী আন্দোলন বাংলাদেশ), লিটন মিয়া (গণঅধিকার পরিষদ), ফারজানা ফরিদ (স্বতন্ত্র), সাদিকুর রহমান সিদ্দিকী শুভ (স্বতন্ত্র), শিবলুল বারী রাজু (স্বতন্ত্র)।

জামালপুর- ৪ (সরিষাবাড়ী) আসনে ৬ জন প্রার্থী হলেন- মো: ফরিদুল কবীর তালুকদার (বিএনপি), মোহাম্মদ আব্দুল আওয়াল (জামায়াত), মো: আলী আকবর (ইসলামী আন্দোলন বাংলাদেশ), মো: মাহবুব জামান জুয়েল (বাংলাদেশের কমিউনিস্ট পার্টি-সিপিবি), মো: ইকবাল হোসেন (গণঅধিকার পরিষদ), মো: কবির হাসান (নাগরিক ঐক্য)।

জামালপুর- ৫ (সদর) আসনে ৮ জন প্রার্থী হলেন- শাহ মো: ওয়ারেছ আলী মামুন (বিএনপি), মুহাম্মদ আব্দুস সাত্তার (জামায়াত), সৈয়দ ইউনুছ আহাম্মদ (ইসলামী আন্দোলন বাংলাদেশ), শেখ মো: আক্কাস আলী (বাংলাদেশের কমিউনিস্ট পার্টি-সিপিবি), আবু সায়েম মোহাম্মদ সা’-আদাত উল করীম (বাংলাদেশ কংগ্রেস), মো: বাবর আলী খান (জাতীয় পার্টি-জেপি), মো: আমির উদ্দিন (জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি), জাকির হোসেন (গণঅধিকার পরিষদ)।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

জামালপুরে তিন প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার, প্রতিদ্বন্দিতা করবেন ৩১ জন

সংবাদ প্রকাশের সময় : ১২:০০:৪২ পূর্বাহ্ন, বুধবার, ২১ জানুয়ারী ২০২৬