ঢাকা ১০:০৭ পূর্বাহ্ন, বুধবার, ০৪ মার্চ ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কিডনি সুস্থ রাখতে দিনে কতটা পানি প্রয়োজন? জানুন সঠিক হিসাব ‘শান্তি ফেরাতে আলোচনায় রাজি ইরান’, সঙ্গে দিলেন শর্ত একই শ্যাম্পু সবার জন্য নয়: চুলের ধরন বুঝে বানান ঘরোয়া শ্যাম্পু রোস্ট–কোর্মার বাইরে নতুন স্বাদ, বানান ফুলকপির কিমা আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব: রাজনৈতিক বার্তা নাকি আর্থিক নজরদারি? ঢাকা পলিটেকনিকে হামলার প্রতিবাদে ছাত্রশিবিরের বিক্ষোভ বড় সাজ্জাদের দুই অনুসারী অস্ত্র ও ইয়াবাসহ গ্রেপ্তার এমপি নাসের রহমানের সঙ্গে ভারতীয় সহকারী হাইকমিশনারের বৈঠক নিজেকে ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ ঘোষণা করে যাওয়া ইউনূসের গেজেট কোথায়? বাগেরহাটে ভয়াবহ আগুনে ৮ দোকান ভস্মীভূত, ক্ষতি ৩০ লাখ টাকার বেশি

যশোর-২ আসনের স্বতন্ত্র প্রার্থী জহুরুল ইসলামের মনোনয়ন প্রত্যাহার

শহিদুল ইসলাম দইচ, যশোর
  • সংবাদ প্রকাশের সময় : ১০:০৩:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬ ৯৬ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-২ (চৌগাছা-ঝিকরগাছা) সংসদীয় আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়াই থেকে সরে দাঁড়িয়েছেন মোঃ জহুরুল ইসলাম। মঙ্গলবার (২০ জানুয়ারি) প্রেসক্লাব যশোরে এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

সংবাদ সম্মেলনে বিএনপির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত, জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবুসহ চৌগাছা উপজেলা বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে জহুরুল ইসলাম বলেন, আমি দীর্ঘদিন ধরে তৃণমূলের রাজনীতির সাথে জড়িত। রাজনৈতিক কারণে আমি হামলা মামলার শিকার হয়েছি। আমি দলের কাছে মনোনয়ন ছিলাম। দলের স্বার্থে সাবিরা সুলতানাকে মনোনয়ন দিয়েছে। দলীয় এ সিদ্ধান্তের প্রতি সম্মান জানিয়ে আমি মনোনয়ন প্রত্যাহারের সিদ্ধান্ত নেই। নির্বাচনী মাঠ থেকে সরে দাঁড়ালেও আমি ও আমার সমর্থকরা দলের মনোনীত প্রার্থী সাবিরা সুলতানার পক্ষে মাঠে থাকবো‌ এবং এলাকার সাধারণ মানুষের সেবায় আগের মতোই নিয়োজিত থাকবো।

তিনি আরো বলেন, আমি নির্ধারিত সময়ের মধ্যে মনোনয়ন প্রত্যাহারের আবেদন জমা দেই। এবং তিনি সিল স্বাক্ষর করেন। কিন্তু পরক্ষণেই উপজেলা রিটার্নিং অফিসার সেটা কেটে দেন। তিনি জানান নির্বাচন আইন অনুযায়ী এটা নিতে পারেন না। আমি জেলা রিটার্নিং অফিসারকে অবহিত করলেও সেটা গ্রহণ করা হয়নি। আমি কোনভাবেই প্রার্থী হতে ইচ্ছুক না। ব্যালট পেপার যাতে আমার নাম ও প্রতীক না আসে সেটা নিশ্চিত করতে প্রয়োজনে আমি উচ্চ আদালতের স্মরণাপন্ন হবো।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

যশোর-২ আসনের স্বতন্ত্র প্রার্থী জহুরুল ইসলামের মনোনয়ন প্রত্যাহার

সংবাদ প্রকাশের সময় : ১০:০৩:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬