ঢাকা ১০:১৫ পূর্বাহ্ন, বুধবার, ০৪ মার্চ ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কিডনি সুস্থ রাখতে দিনে কতটা পানি প্রয়োজন? জানুন সঠিক হিসাব ‘শান্তি ফেরাতে আলোচনায় রাজি ইরান’, সঙ্গে দিলেন শর্ত একই শ্যাম্পু সবার জন্য নয়: চুলের ধরন বুঝে বানান ঘরোয়া শ্যাম্পু রোস্ট–কোর্মার বাইরে নতুন স্বাদ, বানান ফুলকপির কিমা আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব: রাজনৈতিক বার্তা নাকি আর্থিক নজরদারি? ঢাকা পলিটেকনিকে হামলার প্রতিবাদে ছাত্রশিবিরের বিক্ষোভ বড় সাজ্জাদের দুই অনুসারী অস্ত্র ও ইয়াবাসহ গ্রেপ্তার এমপি নাসের রহমানের সঙ্গে ভারতীয় সহকারী হাইকমিশনারের বৈঠক নিজেকে ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ ঘোষণা করে যাওয়া ইউনূসের গেজেট কোথায়? বাগেরহাটে ভয়াবহ আগুনে ৮ দোকান ভস্মীভূত, ক্ষতি ৩০ লাখ টাকার বেশি

শাকসু নির্বাচন বানচালের নীলনকশা চলছে

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০১:৪০:১৪ অপরাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬ ৬২ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম বলেছেন, সম্প্রতি জকসু নির্বাচিত একজন প্রতিনিধি এখন শাকসু নির্বাচন বানচালের জন্য নীলনকশা করছে, যা অত্যন্ত বিস্ময়কর। তবে বিশ্ববিদ্যালয় প্রশাসন নির্ধারিত তফসিল অনুযায়ী আগামী ২০ জানুয়ারি নির্বাচন আয়োজনের প্রস্তুতি সম্পন্ন করেছে।

সোমবার (১৯ জানুয়ারি) সকাল সাড়ে ১১টায় কেন্দ্রীয় কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে নূরুল ইসলাম বলেন, “ক্যাম্পাসে এখন উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। পেশিশক্তি বা আদালত ব্যবহার করে নির্বাচন বন্ধের চেষ্টা শিক্ষার্থীরা কোনোভাবে মেনে নেবে না। সাধারণ শিক্ষার্থীরাও ইতিমধ্যেই ষড়যন্ত্র প্রত্যাখ্যান করেছে।”

তিনি আরও বলেন, জুলাই গণঅভ্যুত্থান-পরবর্তী সময়ে ছাত্রসমাজের সবচেয়ে বড় আকাঙ্ক্ষা ছিল প্রতিটি ক্যাম্পাসে শিক্ষার্থীদের যথাযথ প্রতিনিধিত্ব নিশ্চিত করা। শাকসু নির্বাচন শিক্ষার্থীদের মৌলিক গণতান্ত্রিক অধিকার। সম্প্রতি পাঁচটি বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত ছাত্র সংসদ নির্বাচনের ইতিবাচক ফলাফল প্রমাণ করেছে, যে নির্বাচিত প্রতিনিধিরা শিক্ষার্থীদের কল্যাণমূলক কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

নূরুল ইসলাম উল্লেখ করেন, “শাবিপ্রবির সচেতন শিক্ষার্থীরাও তাদের কাঙ্ক্ষিত প্রতিনিধিত্ব নির্বাচিত করতে চাইছে। কিন্তু ছাত্রদল পরাজয়ের ভয়ে নির্বাচন বাধাগ্রস্ত করার ষড়যন্ত্র করছে। এটি শুধুমাত্র শাবিপ্রবি নয়, সারা দেশের শিক্ষার্থীদের গণতান্ত্রিক অধিকারের জন্যও হুমকি।”

তিনি আশ্বস্ত করেন, ছাত্রশিবির এবং সচেতন শিক্ষার্থীরা নির্বাচন সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে বদ্ধপরিকর। নৈতিক দায়িত্বের ভিত্তিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং নির্বাচন কমিশন শিক্ষার্থীদের দীর্ঘদিনের আকাঙ্ক্ষার প্রতি সম্মান দেখাবে বলে আশা প্রকাশ করেন।

প্রেস ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় প্রচার সম্পাদক আজিজুর রহমান আজাদ, এইচআরএম সম্পাদক সাইদুল ইসলাম, কেন্দ্রীয় ছাত্রকল্যাণ সম্পাদক হাফেজ ডা. রেজওয়ানুল হক, কেন্দ্রীয় বায়তুলমাল সম্পাদক আনিসুর রহমানসহ অন্যান্য নেতৃবৃন্দ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

শাকসু নির্বাচন বানচালের নীলনকশা চলছে

সংবাদ প্রকাশের সময় : ০১:৪০:১৪ অপরাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬