ঢাকা ১০:৩৩ পূর্বাহ্ন, বুধবার, ০৪ মার্চ ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কিডনি সুস্থ রাখতে দিনে কতটা পানি প্রয়োজন? জানুন সঠিক হিসাব ‘শান্তি ফেরাতে আলোচনায় রাজি ইরান’, সঙ্গে দিলেন শর্ত একই শ্যাম্পু সবার জন্য নয়: চুলের ধরন বুঝে বানান ঘরোয়া শ্যাম্পু রোস্ট–কোর্মার বাইরে নতুন স্বাদ, বানান ফুলকপির কিমা আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব: রাজনৈতিক বার্তা নাকি আর্থিক নজরদারি? ঢাকা পলিটেকনিকে হামলার প্রতিবাদে ছাত্রশিবিরের বিক্ষোভ বড় সাজ্জাদের দুই অনুসারী অস্ত্র ও ইয়াবাসহ গ্রেপ্তার এমপি নাসের রহমানের সঙ্গে ভারতীয় সহকারী হাইকমিশনারের বৈঠক নিজেকে ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ ঘোষণা করে যাওয়া ইউনূসের গেজেট কোথায়? বাগেরহাটে ভয়াবহ আগুনে ৮ দোকান ভস্মীভূত, ক্ষতি ৩০ লাখ টাকার বেশি

আবার মাঠে গড়াচ্ছে বিপিএল

ক্রীড়া প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ১২:০৯:৩২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬ ৭৪ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিতর্ক ও বয়কটের একদিন পর আজ শুক্রবার (১৬ জানুয়ারি) থেকেই আবার শুরু হচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। বিসিবি পরিচালক এম নাজমুল ইসলামের বিতর্কিত মন্তব্যের জেরে তাঁর পদত্যাগের দাবিতে বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বিপিএলের দুটি ম্যাচই বয়কট করেছিলেন ক্রিকেটাররা।

স্থগিত হওয়া এই দুটি ম্যাচ আজ শুক্রবার অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্যসচিব ইফতেখার রহমান।

গুলশানের নাভানা টাওয়ারে বিসিবির কার্যালয়ে কোয়াবের সভাপতি ও জাতীয় দলের ক্রিকেটার মোহাম্মদ মিঠুনকে নিয়ে সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন তিনি।

সংবাদ সম্মেলনে সূচি পুনর্বিন্যাস

১৫ জানুয়ারির দুটি ম্যাচ→ ১৬ জানুয়ারি
১৬ জানুয়ারির দুটি ম্যাচ→ ১৭ জানুয়ারি
১৭ জানুয়ারির দুটি ম্যাচ→ ১৮ জানুয়ারি অনুষ্ঠিত হবে।

এছাড়াও দর্শকদের সুবিধার্থে জানানো হয়, ১৫ জানুয়ারির টিকিট দিয়েই দেখা যাবে ১৬ জানুয়ারির ম্যাচ।

তবে প্লে-অফ সূচিতে কোনো পরিবর্তন আসেনি। পূর্বঘোষিত সূচি অনুযায়ী, ১৯ জানুয়ারি থেকে ২৩ জানুয়ারি পর্যন্ত এলিমিনেটর, দুটি কোয়ালিফায়ার ও ফাইনাল অনুষ্ঠিত হবে।

চলমান সংকটের কেন্দ্রবিন্দুতে থাকা বিসিবি পরিচালক এম নাজমুল ইসলামকে অর্থ কমিটির চেয়ারম্যানসহ সব ধরনের কার্যক্রম থেকে সরিয়ে দেওয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

আবার মাঠে গড়াচ্ছে বিপিএল

সংবাদ প্রকাশের সময় : ১২:০৯:৩২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬