ছাত্রশিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার নতুন কমিটি ঘোষণা
- সংবাদ প্রকাশের সময় : ০১:১৮:৪০ অপরাহ্ন, সোমবার, ৫ জানুয়ারী ২০২৬ ২৯ বার পড়া হয়েছে
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার ২০২৬ সেশনের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। সভাপতি হিসেবে সর্বাধিক ভোটে নির্বাচিত হয়েছেন মুহা. মহিউদ্দিন। সেক্রেটারি হিসেবে মনোনীত হয়েছেন আশিকুর রহমান এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মু. সাজ্জাদ হোসাইন খাঁন।
নবনির্বাচিত কমিটি ঘোষণা উপলক্ষে সোমবার (৫ জানুয়ারি) সকাল ৮টায় শহীদ মাহবুবুর রহমান অডিটোরিয়ামে সদস্য সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে কেন্দ্রীয় এইচআরএম সম্পাদক সাইদুল ইসলাম সঞ্চালনা করেন। প্রধান অতিথি ছিলেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক সাদিক কায়েম।
ভোটগ্রহণ অনুষ্ঠিত হয় কেন্দ্রীয় সভাপতি স্বাক্ষরিত ব্যালট পেপারে। গণনা শেষে সর্বাধিক ভোটপ্রাপ্ত মুহা. মহিউদ্দিনকে সভাপতি হিসেবে ঘোষণা করেন কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম। পরে তাঁকে শপথবাক্য পাঠ করানো হয়।
সমাবেশে সদস্যদের পরামর্শ অনুযায়ী নবনির্বাচিত সভাপতি মুহা. মহিউদ্দিন শাখা সেক্রেটারি হিসেবে আশিকুর রহমান এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে মু. সাজ্জাদ হোসাইন খাঁনের নাম ঘোষণা করেন।
























