ঢাকা ০৫:৩৬ পূর্বাহ্ন, বুধবার, ০৪ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কিডনি সুস্থ রাখতে দিনে কতটা পানি প্রয়োজন? জানুন সঠিক হিসাব ‘শান্তি ফেরাতে আলোচনায় রাজি ইরান’, সঙ্গে দিলেন শর্ত একই শ্যাম্পু সবার জন্য নয়: চুলের ধরন বুঝে বানান ঘরোয়া শ্যাম্পু রোস্ট–কোর্মার বাইরে নতুন স্বাদ, বানান ফুলকপির কিমা আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব: রাজনৈতিক বার্তা নাকি আর্থিক নজরদারি? ঢাকা পলিটেকনিকে হামলার প্রতিবাদে ছাত্রশিবিরের বিক্ষোভ বড় সাজ্জাদের দুই অনুসারী অস্ত্র ও ইয়াবাসহ গ্রেপ্তার এমপি নাসের রহমানের সঙ্গে ভারতীয় সহকারী হাইকমিশনারের বৈঠক নিজেকে ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ ঘোষণা করে যাওয়া ইউনূসের গেজেট কোথায়? বাগেরহাটে ভয়াবহ আগুনে ৮ দোকান ভস্মীভূত, ক্ষতি ৩০ লাখ টাকার বেশি

যশোরে ছুরিকাঘাতে যুবক নিহত, পকেটে মিলল ৬১ পিচ ইয়াবা

শহিদুল ইসলাম দইচ, যশোর
  • সংবাদ প্রকাশের সময় : ১১:০২:২৯ পূর্বাহ্ন, রবিবার, ৭ ডিসেম্বর ২০২৫ ২৬ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

যশোরে ছুরিকাঘাতে তানভীর (২২) নামে এক যুবক নিহত হয়েছেন। শনিবার (৬ ডিসেম্বর) দিবাগত রাত ১টার দিকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতের প্যান্টের পকেটে থেকে ৬১ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। তবে কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে তা নিশ্চিত করতে পারেনি পুলিশ।

নিহত তানভীর যশোর শহরের বেজপাড়া সাদেক দারোগার মোড় এলাকার মিন্টু মিয়ার ছেলে।

যশোর কোতোয়ালি থানার ওসি (তদন্ত) কাজী বাবুল হোসেন জানান, শনিবার দিবাগত রাত ১টার দিকে বেজপাড়া তালতলা এলাকায় রাস্তার পাশে তানভীর গুরুতর আহত অবস্থায় পড়েছিলো। এসময় সাব্বির হোসেন নামে এক পথচারী তাকে দেখতে পেয়ে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে পৌঁছে দিয়ে চলে যান। পরে জরুরি বিভাগের চিকিৎসক পরীক্ষা নিরীক্ষা করে তানভীরকে মৃত ঘোষণা করেন।

ওসি আরো জানান, খবর পেয়ে পুলিশ হাসপাতালে যায় এবং মৃত ব্যক্তির পকেট তল্লাশি করে ৬১ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে তা অনুসন্ধান করা হচ্ছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

যশোরে ছুরিকাঘাতে যুবক নিহত, পকেটে মিলল ৬১ পিচ ইয়াবা

সংবাদ প্রকাশের সময় : ১১:০২:২৯ পূর্বাহ্ন, রবিবার, ৭ ডিসেম্বর ২০২৫