ঢাকা ০৫:৫২ পূর্বাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শিবির নেতার মৃত্যুর প্রতিবাদে উত্তাল রাজধানী ঈদের ছুটিতে দুই বনে গাছ উধাও, কাটা হলো শত শত বৃক্ষ সিলেটে ডিসি সারওয়ারের আলোচিত অধ্যায়: ‘পাথরকাণ্ডে’ শুরু, ‘ডেগকাণ্ডে’ শেষ স্মৃতিবিজড়িত ১২০০ বছরের পুরনো ‘মেজর ওক’ গাছের মৃত্যু সৌদিকে উড়িয়ে বিশ্বকাপে স্পেনের প্রথম জয়, ঝলক দেখালেন ইয়ামাল শিল্পগোষ্ঠীর কাছে চাঁদা দাবির অভিযোগ এমপি-পুত্র খায়রুলের বিরুদ্ধে খুলনায় ১৮ দিন ধরে খাবার খাচ্ছে না খানজাহান আলীর মাজারের কুমির চাঁদাবাজি ও অনিয়মের অভিযোগ: এমপি-পুত্র সজীবকে যুবদল থেকে বহিষ্কার কোনো প্রভুত্ব নয়, সমবন্ধুত্বের মধ্য দিয়েই বাংলাদেশ এগিয়ে যাবে: ভূমিমন্ত্রী মিনু সুন্দরবনে ফাঁদে আহত বাঘিনী সুস্থ, ফিরছে তার আবাসস্থলে

সপ্তাহের ৭ দিনই হাফ ভাড়ায় চলতে পারবেন শিক্ষার্থীরা

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০৬:৩৭:০১ অপরাহ্ন, সোমবার, ২৩ সেপ্টেম্বর ২০২৪ ২০৮ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সপ্তাহের ৭ দিনই রাজধানীতে চলাচল করা গণপরিবহনে `হাফ পাস’ সুবিধা পাবেন শিক্ষার্থীরা। সোমবার (২৩ সেপ্টেম্বর) ঢাকা পরিবহন মালিক সমিতির সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। বিঞ্জপ্তিতে স্বাক্ষর করেন সমিতির সাধারণ সম্পাদক সাইফুল আলম।

বিঞ্জপ্তিতে বলা হয়েছে, বাসে ছাত্রদের হাফ ভাড়া সপ্তাহে ৫ দিনের জায়গায় ৭ দিন মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) থেকে কার্যকর হবে। এই সুবিধা ভোর ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত এ কার্যকর থাকবে।

এর আগে ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট অডিটোরিয়ামে পরিবহন মালিক ও শ্রমিকদের এক সচেতনতামূলক সেমিনারে ঢাকা পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক সাইফুল আলম বলেন, ঢাকা মহানগর এলাকায় ইউনিফর্ম অথবা ছবিযুক্ত পরিচয়পত্র দেখানো সাপেক্ষে শিক্ষার্থীরা ‘হাফ পাস’ সুবিধা গ্রহণ করতে পারবেন। সাপ্তাহিক ছুটির দিনসহ ৭ দিনই শিক্ষার্থীরা এ হাফ পাস সুবিধা গ্রহণ করতে পারবেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

সপ্তাহের ৭ দিনই হাফ ভাড়ায় চলতে পারবেন শিক্ষার্থীরা

সংবাদ প্রকাশের সময় : ০৬:৩৭:০১ অপরাহ্ন, সোমবার, ২৩ সেপ্টেম্বর ২০২৪