ঢাকা ১০:৩৪ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ, হত্যা নাকি আত্মহত্যা? এমপি গাজী নজরুল ও প্রথম স্ত্রী পুলিশ হেফাজতে ভারতে থাকা আ’ লীগ নেতাদের নির্দেশ ও হুন্ডির অর্থের দাবি ডিবির পঞ্চগড়ে ৩৩ যুবককে কারিগরি প্রশিক্ষণ ও সনদ দিল ১৮ বিজিবি দুই বছর পর খুলনা-কলকাতা রুটে আবারও চালু হচ্ছে বন্ধন ট্রেন বিধবা স্ত্রী ও বিপত্নীক স্বামীকে আজীবন পারিবারিক পেনশন, বদলেছে পেনশনের হিসাব ন্যাম ভবন থেকে এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার ভারত-বাংলাদেশ বাণিজ্য বাড়াতে বিটুবি টাস্কফোর্স গঠনের আহ্বান জাফর ইকবালসহ ৮ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ডেঙ্গুর দাপট অব্যাহত, একদিনে ৬ মৃত্যু ও হাসপাতালে ১,৫৯৩ ভর্তি

পাসপোর্ট হাতে পেলেন খালেদা জিয়া

নিজস্ব প্রিতবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০৯:৪৩:০১ পূর্বাহ্ন, বুধবার, ৭ অগাস্ট ২০২৪ ২২৯ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া দুই ঘণ্টার মধ্যে পাসপোর্ট হাতে পেলেন। তবে তাকে সাধারণ নাগরিকদের ব্যবহৃত সবুজ রংয়ের পাসপোর্ট দেয়া হয়েছে।

মঙ্গলবার (৬ আগস্ট) দুপুরে দ্রুত তার পাসপোর্ট নবায়নের সব প্রক্রিয়া সম্পন্ন হয়। পরে বিএনপি নেত্রীর পক্ষে তার প্রতিনিধির কাছে নবায়নকৃত মেশিন রিডেবল পাসপোর্ট (এমআরপি) হস্তান্তর করা হয়।

জানা গেছে, ২০২১ সালের জুনে খালেদা জিয়ার পাসপোর্ট নবায়নের উদ্যোগ নেয়া হয়। ওই সময় চিকিৎসার জন্য তাকে বিদেশ নেওয়ার প্রক্রিয়া চূড়ান্ত করা হয়। পাসপোর্ট অধিদপ্তর দ্রুত পাসপোর্ট নবায়ন করে ডেলিভারির জন্য রেডি করলেও শেষ পর্যন্ত খালেদা জিয়ার হাতে পাসপোর্ট না দেয়ার নির্দেশনা আসে সরকারের তরফ থেকে।

ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের পরিচালক তৌফিকুল ইসলাম খান বলেন, খালেদা জিয়ার নবায়নকৃত পাসপোর্ট হস্তান্তর করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

পাসপোর্ট হাতে পেলেন খালেদা জিয়া

সংবাদ প্রকাশের সময় : ০৯:৪৩:০১ পূর্বাহ্ন, বুধবার, ৭ অগাস্ট ২০২৪