ঢাকা ০৮:১৫ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মুক্তিযুদ্ধে শহিদদের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নে কাজ চলছে: প্রধানমন্ত্রী তিন দফা দাবিতে দ্বিতীয় দিনের মতো শিক্ষার্থীদের সড়ক অবরোধ প্রধানমন্ত্রীর নেতৃত্বে শিক্ষাব্যবস্থার পুনর্গঠন হবে: মাহদী আমিন মানব পাচার ও চোরাচালান দমনে নতুন আইন কার্যকর হবে: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই গণহত্যায় জড়িত কাউকে ছাড় নয়: চিফ প্রসিকিউটর দেশকে আরও সবুজ করে গড়ে তুলতে সবার প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান চার বছর পর বাংলাদেশ সফরে আসছে ভারতীয় দল জব্দ পাথর নিয়ে ইউএনও’র লুকোচুরি ব্রাজিলের চিনির চুক্তি ভেঙে লন্ডনে ধরা খেল এস আলম, দিতে হবে ২৫ কোটির ক্ষতিপূরণ শেখ হাসিনার প্রত্যর্পণ আইন অনুযায়ীই হবে: ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়

কেবিনেটে আলোচনার কথা জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা

দুর্গাপূজায় ৩ দিন ছুটি হতে পারে

দেবব্রত দত্ত
  • সংবাদ প্রকাশের সময় : ০৩:১১:৫৮ অপরাহ্ন, সোমবার, ১২ অগাস্ট ২০২৪ ১৮৩ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন বলেছেন, হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজায় তিন দিনের ছুটির সুপারিশ করা হবে। সোমবার (১২ আগস্ট) সচিবালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ কথা বলেন।

এ সময় স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, দুর্গাপূজার দু’তিন দিন ছুটি দিলে সমস্যা তো নেই। দুর্গাপূজায় সময় ছুটি বাড়ানোর বিষয়ে কেবিনেটে আলোচনা হবে।

তিনি আরও বলেন, আমাদের কাজ মানুষকে সুরক্ষা দেয়া। হিন্দ, মুসলিম কিংবা খ্রিষ্টান যাই হোক না কেন, সবাইকে সুরক্ষা দেয়া আমাদের দায়িত্ব।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আমি মনে করি ধর্মভিত্তিক কোন মারামারি হয় না, মারামারি হয় কাউকে তাড়িয়ে দিয়ে তার জমিটা দখলে নিতে পারবে। এটা রাজনৈতিক লোকদের দিয়ে করানো হয়। জমি, পুকুর,ভিটা দখল করবে। এটা কিন্তু মাইনরিটির (সংখ্যালঘু) সমস্যা না।

তিনি বলেন, যারা সংখ্যালঘু শব্দ ব্যবহার করছে, তারা না বুঝে এ শব্দ ব্যবহার করছে। শাহবাগে গণ্ডগোল পাকিয়ে কোনো লাভ হবে না বরং জনগণ আবার ফুঁসে উঠবে। আপনারা (আওয়ামী লীগ) নতুন করে দল গঠন করুন, নতুন মুখ নিয়ে আসুন।

স্বরাষ্ট্র উপদেষ্টা সদ্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশত্যাগ প্রসঙ্গে বলেন, আপনাকে কেউ যেতে বলেনি, আপনি স্বেচ্ছায় চলে গেছেন। আপনি আবার ফিরে আসেন, আপনার নাগরিকত্ব তো বাতিল হয়নি। আপনাকে আমরা শ্রদ্ধা করি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

কেবিনেটে আলোচনার কথা জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা

দুর্গাপূজায় ৩ দিন ছুটি হতে পারে

সংবাদ প্রকাশের সময় : ০৩:১১:৫৮ অপরাহ্ন, সোমবার, ১২ অগাস্ট ২০২৪