ঢাকা ০৩:০৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ইউপি নির্বাচন সামনে রেখে ইসির তোড়জোড় হামের টিকাকাণ্ডে অন্তর্বর্তী সরকারের দায় খুঁজতে তদন্ত কমিশন চুরির বিরোধে কৃষককে পিটিয়ে হত্যা অনুমোদনহীন প্ল্যান্টে হেভি ক্রুড আমদানির অনুমতি চায় সুপার পেট্রোকেমিক্যাল পিএসসি সংস্কারসহ ১৩ দফা দাবি শিবিরের, নিয়োগে দলীয় প্রভাব বন্ধের আহ্বান তেঁতুলিয়ায় ৬৪ শতক জমি নিয়ে পাল্টাপাল্টি দখলের অভিযোগ অ্যাকাউন্ট থেকে ৮৫ লাখ টাকা আত্মসাৎ:ডাচ-বাংলার ৯ জনের বিরুদ্ধে মামলা যুক্তরাজ্যে স্থায়ী বসবাসের অনুমতিতে অপেক্ষা ১০ বছর, কঠোর হচ্ছে অভিবাসন নীতি ৭ নভেম্বর উপলক্ষে স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী মহেশপুর সীমান্তের ধানক্ষেতে নারীর মরদেহ, পরিচয় মিলেছে যশোরে

বললেন জনপ্রশাসন সচিব

চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ করার খবর গুজব

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০৪:৩৭:০৮ অপরাহ্ন, রবিবার, ২২ সেপ্টেম্বর ২০২৪ ২৮৪ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ করা হচ্ছে বলে যে খবর রটেছে, তা গুজব বলে জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মো. মোখলেস উর রহমান। রোববার (২২ সেপ্টেম্বর) দুপুরে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

এ সময় জনপ্রশাসন সচিব বলেন, সরকারি কর্মকর্তা-কর্মচারীদের প্রতি বছর ৩১ ডিসেম্বরের মধ্যে সম্পদের হিসাব দিতে হবে। চলতি বছরও ৩১ জুলাইয়ের মধ্যে সম্পদের হিসাব বিবরণী জমা দিতে হবে।

মোখলেস উর রহমান আরও জানান, ১৯৭৯ সালের সরকারি বিধি অনুযায়ী সরকারি সিলযুক্ত খামে হিসাব জমা দিতে হবে। ভুল বা অসত্য তথ্য দিলে শাস্তিযোগ্য অপরাধ বলে বিবেচিত হবে। সম্পদ বিবরণীর তথ্য আদালত বা কর্তৃপক্ষের অনুমতি ছাড়া হস্তান্তরযোগ্য নয়। একইসঙ্গে এটি গোপনীয় দলিল, তাই তথ্য অধিকার আইন প্রযোজ্য হবে না।

তিনি আরও জানান, হিসাব জমা না দিলে লঘুদন্ড দেয়া হবে; তারপরও না দিলে গুরুদণ্ড দেয়া হয়। লঘুদণ্ড হিসেবে তিরস্কার, ধমক, পদোন্নতি বা বেতন বৃদ্ধি স্থগিত করা হবে। আর গুরুদণ্ড হিসেবে নিম্ন বেতন গ্রেডে নামানোসহ আইনানুগ বাধ্যতামূলক অবসর প্রদান, চাকরি থেকে অবসর ও বরখাস্ত করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

বললেন জনপ্রশাসন সচিব

চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ করার খবর গুজব

সংবাদ প্রকাশের সময় : ০৪:৩৭:০৮ অপরাহ্ন, রবিবার, ২২ সেপ্টেম্বর ২০২৪