ইসলামী ব্যাংকের নতুন পরিচালনা পর্ষদ গঠন
- সংবাদ প্রকাশের সময় : ০৩:১৫:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অগাস্ট ২০২৪ ২০২ বার পড়া হয়েছে
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র নতুন পরিচালনা পর্ষদ গঠন করা হয়েছে। বৃহস্পতিবার (২২ আগস্ট) বাংলাদেশ ব্যাংক এই তথ্য জানিয়েছে। এর আগে বুধবার ব্যাংকের পরিচালনা পর্ষদ ভেঙে দেয়া হয়।
নিয়োগ পাওয়া ৫ পরিচালক হলো- বাংলাদেশ ব্যাংকের সাবেক নির্বাহী পরিচালক খুরশীদ ওহাব, রূপালী ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক মো. ওবায়েদ উল্লাহ আল মাসুদ,আল আরাফাহ ইসলামী ব্যাংকের সাবেক উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) আব্দুল জলিল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যাংকিং বিভাগের অধ্যাপক এম মাসুদ রহমান এবং চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট আব্দুস সালাম।
বুধবার (২১ আগস্ট) দুপুরে কেন্দ্রীয় ব্যাংকের প্রধান কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর।
উল্লেখ্য, ২০১৭ সালে ইসলামী ব্যাংক দখলে নেয় এস আলম গ্রুপ। ব্যাংকের মালিকানা নেয়ার পর থেকে নামে-বেনামে ৭৫ হাজার কোটি টাকা বের করে নিয়েছে প্রতিষ্ঠানটি। ব্যাংকের শেয়ারের ৮২ শতাংশের মালিকানা রয়েছে এস আলমের হাতে। এরমধ্যে এস আলমের শেয়ার হস্তান্তরে নিষেধাজ্ঞা দিয়েছে বিএসইসি।






















