ঢাকা ০৮:১৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঘুম থেকে উঠে পানি না খেয়ে চা-কফি? অভ্যাস বদলাতে বলছেন বিশেষজ্ঞরা তীব্র গরমে চোখের ক্ষতির ঝুঁকি বাড়ে, জেনে নিন কীভাবে যত্ন নেবেন যুদ্ধ শেষের দাবি করেও মধ্যপ্রাচ্যে ১০০০০ সেনা!‘খামখেয়ালি’ ট্রাম্প? শিক্ষার বিকল্প নেই, উন্নত জাতি গঠনে শিক্ষাই মূল ভিত্তি সহকর্মীদের বিরুদ্ধে সমালোচনায় মুখর মাহফুজ, ফেসবুকে বিস্ফোরক মন্তব্য ফুলবাড়ীতে বাস চাপায় নওমুসলিম নিহত ‘ফ্রস্ট ব্লাস্ট দ্য হান্ড্রেড ২০২৬’-এর পর্দা তুললো ঢাকা মেভেরিকস বসত বাড়িতে লুকিয়ে রাখা হলো ১২শ’ লিটার পেট্রোল, গ্রেপ্তার ৩ বসুন্ধরা সিটিতে জমকালো ‘বিসিডিএল বৈশাখী মেলা ১৪৩৩’ ১০ হাজার ৫৬৮ শিক্ষাপ্রতিষ্ঠানে ফ্রি ওয়াইফাই চালুর ঘোষণা

১১ মাস ৫ দিন পর মুক্ত বিএনপি নেতা চাঁদ

সোহরাব হোসেন সৌরভ, রাজশাহী
  • সংবাদ প্রকাশের সময় : ০৯:৩৩:০৬ অপরাহ্ন, রবিবার, ৩০ জুন ২০২৪ ১৭৭ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

১১ মাস ৫ দিন পর কারামুক্তি পেলেন রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদ। রোববার (৩০ জুন) দুপুর ১২টার দিকে তিনি রাজশাহী কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান।

এদিকে, আবু সাঈদ চাঁদের স্ত্রী শাহানা বেগম (৬৫) শনিবার দুপুরে মারা যান। রোববার (৩০ জুন) বিকেল সাড়ে ৫টায় রাজশাহীর চারঘাট উপজেলার মাড়িয়া গ্রামে তার স্ত্রীর নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। কারাগার থেকে মুক্তি পেয়েই চাঁদ স্ত্রীর মরদেহ দেখতে ছুটে যান।

এর আগে ২৪ মার্চ আবু সাঈদ চাঁদের মা আশরাফুন্নেসা মারা যান। সেদিন আড়াই ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়ে রাজশাহী কেন্দ্রীয় কারাগার থেকে মায়ের জানাজায় অংশ নেন এই বিএনপি নেতা।

২০২৩ সালের ১৯ মার্চ রাজশাহীর পুঠিয়ায় জেলা বিএনপির সমাবেশে প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি দেয়ার অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। এর জেরে দেশের বিভিন্ন স্থানে তার বিরুদ্ধে মামলা হয়। পরে ২৪ মার্চ পুলিশ মহানগরের ভেড়িপাড়া মোড় থেকে তাকে গ্রেপ্তার করে।

চাঁদের আইনজীবী ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সহ-সাংগঠনিক সম্পাদক ব্যরিস্টার মাহফুজুর রহমান মিলন জানান, চাঁদের বিরুদ্ধে এ পর্যন্ত ২১টি মামলা দায়ের করা হয়েছে। সব মামলায় উচ্চ আদালত থেকে জামিন নিতে হয়েছে। সবশেষ ঈদের আগে ফরিদপুরের একটি মামলায় চাঁদের জামিন হয়।

রোববার দুপুরে উচ্চ আদালত থেকে জামিনের আদেশ রাজশাহী কেন্দ্রীয় কারাগারে এসে পৌঁছায়। এরপর কারা কর্তৃপক্ষ তাকে মুক্তি দেয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

১১ মাস ৫ দিন পর মুক্ত বিএনপি নেতা চাঁদ

সংবাদ প্রকাশের সময় : ০৯:৩৩:০৬ অপরাহ্ন, রবিবার, ৩০ জুন ২০২৪