সৌদির সাথে মিল রেখে নোয়াখালীতে ঈদুল আজহা উদযাপন
- সংবাদ প্রকাশের সময় : ১২:৫৮:২৮ অপরাহ্ন, রবিবার, ১৬ জুন ২০২৪ ১৩৯ বার পড়া হয়েছে
নোয়াখালীর ৬টি মসজিদে সৌদির সাথে মিল রেখে মুসল্লিরা ঈদুল আজহা উদযাপন করেছে। রোববার (১৬ জুন) সকাল সোয়া ৮টা থেকে সোয়া ৯টা পর্যন্ত জেলার সদর ও বেগমগঞ্জ উপজেলার মসজিদে তারা এই ঈদের নামাজ আদায় করেন।
মসজিদগুলো হলো-সদর উপজেলার পশ্চিম সাহাপুর খান্দানে কাদেরী তরিকায়ে আবুল উলাইয়ী গোলামে জাহাঁগিরী দায়রা শরীফ, হযরত শাহ মোহাম্মদ রশীদিয়া আল কাদিরিয়া দায়রা শরীফ, সুলতানপুর রশিদিয়া রহিমিয়া দরবার শরীফ ও বেগমগঞ্জের বসন্তবাগ পোদ্দার বাড়ি জামে মসজিদ ও জিরতলী মসজিদ।
স্থানীয়রা জানান, বসন্ত বাগ গ্রামের ঈদের জামাতে ৩০০-৩৫০ জন মুসল্লি, সুলতানপুর রশিদিয়া রহিমিয়া দরবার শরীফের জামাতে ১৫-২০জন মুসল্লি, সাহাপুর খান্দানে কাদেরী তরিকায়ে আবুল উলাইয়ী গোলামে জাহাঁগিরী দায়রা শরীফের জামাতে ১০-১২জন মুসল্লি ঈদুল আজহার নামাজ আদায় করেন।
এছাড়া খান্দানে কাদেরী তরিকায় আবুল উলাইয়ী গোলাম জাহাঁগীর দায়রা শরীফ সংলগ্ন একই বাড়িতে পাশাপাশি দুইটি পৃথক পৃথক দায়রা শরীফে দুইটি নামাজের জামাত অনুষ্ঠিত হয়।























