সংবাদ শিরোনাম ::
সীমান্তে বিএসএফ’র গুলিতে বাংলাদেশি যুবক আহত
ফেরদৌস সিহানুক (শান্ত),চাঁপাইনবাবগঞ্জ
- সংবাদ প্রকাশের সময় : ০৪:৫৫:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪ ১৯৬ বার পড়া হয়েছে
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে অলিউল ইসলাম নামে এক বাংলাদেশি যুবক আহত হয়েছেন।
বুধবার (২৭ মার্চ) রাত ৩টার দিকে শিবগঞ্জ উপজেলার সোনামসজিদ সীমান্তে এই ঘটনা ঘটেছে। ৫৯ বিজিবির অধিনায়ক লে. কর্নেল গোলাম কিবরিয়া বিষয়টি নিশ্চিত করেন।
গুলিবিদ্ধ অলিউল ইসলাম চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার বালিয়াদিঘী গ্রামের মনিরুল ইসলামের ছেলে।
বিজিবি অধিনায়ক জানান, বুধবার (২৭ মার্চ) রাত ৩টার দিকে ৫-৬ জন চোরাকারবারি ভারতে প্রবেশ করে। এ সময় তাদের প্রতিহত করতে বিএসএফ সদস্যরা গুলি চালায়। এতে অলিউল গুলিবিদ্ধ হন।
























