ঢাকা ০৯:২৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মশার ওষুধে কেরোসিন, বর্জ্য সংগ্রহে বাড়তি ফি: ডিএসসিসিতে দুদকের অভিযান প্রধান ও সহকারী প্রধান শিক্ষক নিয়োগের মৌখিক পরীক্ষা ১ অক্টোবর থেকে চলচ্চিত্রে ফিরুক সমাজ বদলের বার্তা, নির্মাতাদের আহ্বান তথ্যমন্ত্রীর একাদশে ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ, ২৪ সেপ্টেম্বর শুরু ক্লাস মেলান্দহে অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল পরিবেশ অধিদপ্তর সাত মাসে ৬৪১ ধর্ষণ, ৩৭ হত্যা: মামলা হলেও ন্যায়বিচারে ঘাটতি কেন? কংগ্রেস নেতাদের গণহত্যা! ১৩ বছর পর ১০ মাওবাদী নেতার মৃত্যুদণ্ড গুলশানে নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল: প্রত্যাহার ওসি দাউদ হোসেন ‘চেয়ারম্যান হলে গাঁজা-ইয়াবা ফ্রি দেবো’, যুবদল নেতার নামে পোস্টারিং হামের প্রকোপ অব্যাহত, ২৪ ঘণ্টায় উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যু

সরকার চাইলে কোটা পরিবর্তন করতে পারবে: হাইকোর্ট

বাংলা টাইমস ডেস্ক
  • সংবাদ প্রকাশের সময় : ০২:১৫:২৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১২ জুলাই ২০২৪ ১৯৪ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সরকার চাইলে কোটা পরিবর্তন বা পরিবর্ধন করতে পারবে জানিয়ে সংক্ষিপ্ত রায় প্রকাশ করেছে হাইকোর্ট। ২০১৮ সালে মুক্তিযোদ্ধা কোটা বাতিলে পরিপত্র অবৈধ ঘোষণা করে রায়ের কিছু অংশ প্রকাশ করা হয়। রায়ের বলা হয়, কোটায় কাউকে না পাওয়া গেলে তা সাধারণ মেধা তালিকা থেকে পূরণ করা যাবে।

বৃহস্পতিবার (১১ জুলাই) এই রায় প্রকাশের কথা নিশ্চিত করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল শেখ সাইফুজ্জামান (জামান)। তিনি বলেন, সরকারি চাকরিতে সরকার কোটার হার পরিবর্তন বা বাড়াতে-কমাতে পারে বলে রায় দিয়েছেন হাইকোর্ট।

এর আগে বুধবার (১০ জুলাই) সরকারি চাকরিতে কোটা পদ্ধতি বাতিলের পরিপত্র ‘অবৈধ’ ঘোষণা করে হাইকোর্টের দেয়া রায়ের ওপর এক মাসের স্থিতাবস্থা দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। এই আদেশের ফলে মুক্তিযোদ্ধা কোটা বাতিল করে ২০১৮ সালে সরকারের জারি করা পরিপত্র বহাল থাকছে। এ রায় দেয়ার সময় শিক্ষার্থীদের ক্লাসে ফেরার আহ্বান জানান প্রধান বিচারপতি। ৪ সপ্তাহ পর এ বিষয়ে ফের শুনানি হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

সরকার চাইলে কোটা পরিবর্তন করতে পারবে: হাইকোর্ট

সংবাদ প্রকাশের সময় : ০২:১৫:২৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১২ জুলাই ২০২৪