ঢাকা ০২:০৭ পূর্বাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
এক্সিম ব্যাংকের প্রতারণার শিকার জামাল কন্সট্রাকশন কোম্পানির প্রোপাইটর আকাশে ‘দোতলা বিছানা’! ১৭ ঘণ্টার উড়ানেও ইকোনমি ক্লাসে নিশ্চিন্ত ঘুম আইপিএলে কেন ম্লান বিশ্বের সেরা পেসার বুমরাহ? লেবুর জল কি সত্যিই কিডনিতে পাথরের ঝুঁকি কমায়? যা বলছেন বিশেষজ্ঞরা জ্বালানির নতুন দামে কাঁপছে বাজার, চাপে শ্রমজীবী মানুষ জরুরি বাহিনীর যানবাহনে জ্বালানি সরবরাহে অগ্রাধিকার নির্দেশ ভাতকুড়া–নলুয়া সড়ক ফোরলেনের কাজ শিগগিরই শুরু: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী চাঁপাইনবাবগঞ্জে পিকআপ ও সাইকেলের সংঘর্ষে একজন নিহত গাইবান্ধায় প্রেস ক্লাবের উদ্যোগে বৈশাখী আড্ডা নীরব শত্রু বজ্রপাত, একদিনে ১১ জনের প্রাণহানি

‘শুধু আমলা নয়, রাজনীতিবিদরাও দুর্নীতি করেন’

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০৪:৪২:৩২ অপরাহ্ন, বুধবার, ২৬ জুন ২০২৪ ২৫৭ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, শুধু আমলারা নয়, রাজনীতিবিদরাও দুর্নীতি করেন। দুর্নীতি প্রশ্নে শুধু সরকারি কর্মকর্তাদের দিকে আঙুল না তুলে রাজনীতিবিদদের নিজেদেরও আয়নায় মুখ দেখার পরামর্শ দেন মন্ত্রী।

বুধবার (২৬ জুন) সকালে রাজধানীর হজরত শাহজালাল বিমানবন্দরে বিআরটিসির শাটল বাস উদ্বোধন শেষে তিনি একথা বলেন।

এ সময় কাদের বলেন, দুর্নীতি শুধু সরকারি কর্মকর্তারাই করে থাকে তা বলা যাবে না। দুর্নীতি সব খাতেই রয়েছে, তবে তা যেই করুক সরকার জিরো টলারেন্স অবস্থানেই থাকবে।

এ সময় আরো উপস্থিত ছিলেন-বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী মুহাম্মদ ফারুক খান, হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপটেন মো. কামরুল ইসলাম, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল এম মফিদুর রহমানসহ অনেকে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

‘শুধু আমলা নয়, রাজনীতিবিদরাও দুর্নীতি করেন’

সংবাদ প্রকাশের সময় : ০৪:৪২:৩২ অপরাহ্ন, বুধবার, ২৬ জুন ২০২৪