ঢাকা ০৪:০১ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশের জন্য নতুন কূটনৈতিক ছাড়, রুশ জ্বালানি আমদানি চলবে ৬০ দিন একটি পাখির দু’টি ডানা নতুন উপজেলা পেতে যাচ্ছে বাংলাদেশ, চূড়ান্ত পর্যায়ে মোকামতলা জয়পুরহাটে মিথ্যা মামলার অভিযোগ: জামায়াত নেতার বিরুদ্ধে সংবাদ সম্মেলন বেশি নুনে কিডনির ক্ষতি! দিনে কতটা খাওয়া নিরাপদ জানেন? আজ ফুলবাড়ীর আঁখিরা গণহত্যা দিবস: ১৯৭১-এর বর্বরতার নির্মম স্মৃতি নির্বাচন নিয়ে বিএনপির বিরুদ্ধে ‘প্রতারণার’ অভিযোগ জামায়াত আমিরের সবজিতে আগুন, তেলে সংকট—স্বস্তি শুধু মুরগির দামে কালবৈশাখীর আভাস: ঢাকাসহ ৬ বিভাগে ঝড়-বৃষ্টির পূর্বাভাস শিশুর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার, হত্যায় জড়িত সন্দেহ দুই ভাইকে পিটিয়ে হত্যা

যুব মহিলা লীগের বহিষ্কৃত নেত্রী পাপিয়ার জামিন

কুমিল্লা প্রতিনিধি
  • সংবাদ প্রকাশের সময় : ০৯:০৫:৪৩ অপরাহ্ন, সোমবার, ২৪ জুন ২০২৪ ১৮১ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

যুব মহিলা লীগের বহিষ্কৃত নেত্রী শামীমা নূর পাপিয়া কারাগার থেকে জামিনে কারামুক্ত হলেন। সোমবার (২৪ জুন) সন্ধ্যায় তিনি কুমিল্লা কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্ত হন। সোমবার (২৪ জুন) রাত সাড়ে ৮টার দিকে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার আবদুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করেন ।

তিনি জানান, সোমবার সন্ধ্যা ৬টার দিকে পাপিয়া জামিনে কারামুক্ত হন। এর আগে দুপুরে তার জামিনের কাগজপত্র কারাগারে এলে তা যাচাই–বাছাই করে তাকে কারামুক্ত করা হয়।

তিনি আরও জানান, পাপিয়ার বিরুদ্ধে মোট ৬টি মামলা ছিলো। এরমধ্যে ৫টি মামলায় তিনি আগেই জামিন পেয়েছিলেন। সোমবার দুপুরে ষষ্ঠ মামলায় উচ্চ আদালত থেকে জামিন হওয়ার কাগজপত্র কারাগারে পৌঁছায়। পাপিয়ার বিরুদ্ধে ছয়টি মামলা থাকলেও সব মামলায় জামিন থাকায় তাকে সন্ধ্যা ছয়টার দিকে কারামুক্ত করা হয়।

এর আগে কাশিমপুর কারাগারে ছিলেন পাপিয়া। সেখানে এক নারী বন্দীর ওপর নির্যাতনের অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। তারপর ২০২৩ সালে ৩ জুলাই তাকে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে স্থানান্তর করা হয়।

উল্লেখ্য, রাজধানী ঢাকার পাঁচ তারকা হোটেলে বিলাসবহুল কক্ষ ভাড়া নিয়ে অনৈতিক কর্মকাণ্ড চালাতেন পাপিয়া। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযানের বিষয়ে টের পেয়ে বিদেশে পালিয়ে যাওয়ার সময় ২০২০ সালের ২২ ফেব্রুয়ারি বিমানবন্দর থেকে পাপিয়া ও তার স্বামী মফিজুর রহমানকে গ্রেপ্তার করে র‍্যাব। এরপর পাপিয়াকে নরসিংদী জেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদকের পদ থেকে বহিষ্কার করা হয়। ওই বছরই অস্ত্র মামলায় পাপিয়া ও তার স্বামীর ২০ বছরের কারাদণ্ড হয়। এখনো তাদের বিরুদ্ধে কয়েকটি মামলার বিচার চলছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

যুব মহিলা লীগের বহিষ্কৃত নেত্রী পাপিয়ার জামিন

সংবাদ প্রকাশের সময় : ০৯:০৫:৪৩ অপরাহ্ন, সোমবার, ২৪ জুন ২০২৪