ঢাকা ০৩:৪১ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশের জন্য নতুন কূটনৈতিক ছাড়, রুশ জ্বালানি আমদানি চলবে ৬০ দিন একটি পাখির দু’টি ডানা নতুন উপজেলা পেতে যাচ্ছে বাংলাদেশ, চূড়ান্ত পর্যায়ে মোকামতলা জয়পুরহাটে মিথ্যা মামলার অভিযোগ: জামায়াত নেতার বিরুদ্ধে সংবাদ সম্মেলন বেশি নুনে কিডনির ক্ষতি! দিনে কতটা খাওয়া নিরাপদ জানেন? আজ ফুলবাড়ীর আঁখিরা গণহত্যা দিবস: ১৯৭১-এর বর্বরতার নির্মম স্মৃতি নির্বাচন নিয়ে বিএনপির বিরুদ্ধে ‘প্রতারণার’ অভিযোগ জামায়াত আমিরের সবজিতে আগুন, তেলে সংকট—স্বস্তি শুধু মুরগির দামে কালবৈশাখীর আভাস: ঢাকাসহ ৬ বিভাগে ঝড়-বৃষ্টির পূর্বাভাস শিশুর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার, হত্যায় জড়িত সন্দেহ দুই ভাইকে পিটিয়ে হত্যা

ভারতে পাচারকালে ৭ স্বর্ণের বারসহ বাংলাদেশি আটক

ফেরদৌস সিহানুক (শান্ত), চাঁপাইনবাবগঞ্জ
  • সংবাদ প্রকাশের সময় : ০১:৩১:৪৯ অপরাহ্ন, শনিবার, ২২ জুন ২০২৪ ১৮৩ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চাঁপাইনবাবগঞ্জে সোনামসজিদ আইসিপি দিয়ে ভারতে পাচারের সময় ৭টি স্বর্ণের বারসহ বাংলাদেশী পাসপোর্টধারী একজনকে আটক করেছে ৫৯ বিজিবি। আটককৃতের নাম-মোহাঃ হামিদুল হক(৬১)। শুক্রবার (২১ জুন ) রাতে রহনপুর ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজিবি জানায়, নিজস্ব গোয়েন্দা সূত্রে জানা যায় সোনামসজিদ আইসিপি দিয়ে স্বর্ণ পাচারের সম্ভাবনা রয়েছে। এপ্রেক্ষিতে অত্র ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল গোলাম কিবরিয়া, বিজিবিএম এর পরিকল্পনা ও নির্দেশনায় সোনামসজিদ আইসিপিতে কর্মরত সদস্যরা বাংলাদেশ হতে ভারতে গমনকৃত পাসপোর্টধারী যাত্রীদের তল্লাশীর কার্যক্রম পরিচালনা করে।

এক পর্যায়ে বিকাল সাড়েপাঁচ টার দিকে এক বাংলাদেশী মোহাঃ হামিদুল হক এর গতিবিধি সন্দেহজনক হওয়ায় আইসিপিতে কর্তব্যরত বিজিবি সদস্যরা তাকে চেকপোষ্টে তল্লাশী করে। এসময় তার কোমরে আন্ডারওয়্যার এর বেল্টের ভিতরে অভিনব কায়দায় বহনকৃত ৭১০.৬৭ গ্রাম ওজনের ৭৪ লাখ ১০ হাজর ১৫৬টাকা মূল্যের ২৪ ক্যারেটের ৭টি স্বর্ণের বার পাওয়া যায়।এছাড়াও আটককৃত ব্যক্তির কাছ থেকে ভারতীয় ৫ হাজার ৮০০ রুপি ও বাংলাদেশী ১৮ হাজার ৪০০ টাকা পাওয়া যায়। আটককৃত স্বর্ণের বার চাঁপাইনবাবগঞ্জ জুয়েলারী সমিতি কর্তৃক পরীক্ষা করে স্বর্ণের গ্রেড এবং ওজন এর সত্যতা নিশ্চিত করা হয়েছে।

এছাড়াও রহনপুর ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) পায়ুপথ স্বর্ণ পাচারের সময় গত ১০ জুন ৪টি স্বর্ণের বারসহ একজন কে আটক করতে সক্ষম হয়। রহনপুর ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল গোলাম কিবরিয়া, জানান, অস্ত্র, গোলাবারুদ, মাদক এবং চোরাচালানের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের লক্ষে সীমান্ত এলাকায় অপারেশনাল কার্যক্রম বৃদ্ধি করাসহ বিশেষ টহল পরিচালনা করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ভারতে পাচারকালে ৭ স্বর্ণের বারসহ বাংলাদেশি আটক

সংবাদ প্রকাশের সময় : ০১:৩১:৪৯ অপরাহ্ন, শনিবার, ২২ জুন ২০২৪