ঢাকা ০৩:২৮ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশের জন্য নতুন কূটনৈতিক ছাড়, রুশ জ্বালানি আমদানি চলবে ৬০ দিন একটি পাখির দু’টি ডানা নতুন উপজেলা পেতে যাচ্ছে বাংলাদেশ, চূড়ান্ত পর্যায়ে মোকামতলা জয়পুরহাটে মিথ্যা মামলার অভিযোগ: জামায়াত নেতার বিরুদ্ধে সংবাদ সম্মেলন বেশি নুনে কিডনির ক্ষতি! দিনে কতটা খাওয়া নিরাপদ জানেন? আজ ফুলবাড়ীর আঁখিরা গণহত্যা দিবস: ১৯৭১-এর বর্বরতার নির্মম স্মৃতি নির্বাচন নিয়ে বিএনপির বিরুদ্ধে ‘প্রতারণার’ অভিযোগ জামায়াত আমিরের সবজিতে আগুন, তেলে সংকট—স্বস্তি শুধু মুরগির দামে কালবৈশাখীর আভাস: ঢাকাসহ ৬ বিভাগে ঝড়-বৃষ্টির পূর্বাভাস শিশুর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার, হত্যায় জড়িত সন্দেহ দুই ভাইকে পিটিয়ে হত্যা

বাড়ি ফেরার পথে দুই বাইক আরোহী নিহত

কক্সবাজার প্রতিনিধি
  • সংবাদ প্রকাশের সময় : ১১:৪৪:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ জুন ২০২৪ ১৫৯ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কক্সবাজারের চকরিয়ায় সড়ক দুর্ঘটনায় দুই বাইক আরোহী নিহত হয়েছেন। মঙ্গলবার (১৮ জুন) দুপুরের দিকে চকরিয়ার বুড়ির দোকান এলাকায় বানৌজা শেখ হাসিনা সাবমেরিন ঘাটি সড়কে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন আরও এক মোটরসাইকেল আরোহী।

মঙ্গলবার (১৮ জুন) রাত ৯টার দিকে বিষয়টি নিশ্চিত করেন চকরিয়া হারবাং পুলিশ ফাঁড়ি’র ইনচার্জ মোহাম্মদ ফরিদ

দুর্ঘটনায় নিহতরা হলো-মোহাম্মদ তাইয়েব (২৮) ও শাহাদত হোসেন শাওয়াল (২৭)। তারা সম্পর্কে মামা-ভাগিনা বলে জানা গেছে। আহত মো. সাকিব (২৪) চকরিয়ার উপজেলার বরইতলী ইউনিয়নের বাসিন্দা।

জানা গেছে, ঈদ উপলক্ষে লোহাগাড়ার পদুয়া থেকে মোটরসাইকেল নিয়ে তারা এক আত্মীয়ের বাড়িতে বেড়াতে যান। সেখান থেকে তারা বাড়ি ফেরার পথে বানৌজা শেখ হাসিনা সাবমেরিন ঘাটি সড়কে বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী লেগুনার সাথে সংঘর্ষে ঘটনাস্থলে তাদের মৃত্যু হয়।

চকরিয়া হারবাং পুলিশ ফাঁড়ি’র ইনচার্জ মোহাম্মদ ফরিদ এর সত্যতা নিশ্চিত করে জানান,মগনামা থেকে ছেড়ে আসা একটি লেগুনার সাথে মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলের তিনজন হতাহত হন। লেগুনা গাড়িটি জব্দ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বাড়ি ফেরার পথে দুই বাইক আরোহী নিহত

সংবাদ প্রকাশের সময় : ১১:৪৪:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ জুন ২০২৪