সংবাদ শিরোনাম ::
প্রধানমন্ত্রীর ২৭ দফা নির্দেশনা বাস্তবায়ন সংক্রান্ত মতবিনিময়
মো. মশিউর রহমান,টাঙ্গাইল
- সংবাদ প্রকাশের সময় : ১১:৫১:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ জুন ২০২৪ ১৮৮ বার পড়া হয়েছে
প্রধানমন্ত্রীর ২৭ দফা নির্দেশনা বাস্তবায়ন সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৭ জুন) সকালে টাঙ্গাইল সার্কিট হাউসের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক কায়ছারুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত সভায় বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জিয়াউল ইসলাম চৌধুরী, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নাফিসা আক্তার প্রমুখ।
এ সময় বিভিন্ন উপজেলার ইউএনও ও জেলা প্রশাসক কার্যালয়ের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
























