ঢাকা ০৯:০৭ অপরাহ্ন, সোমবার, ০৮ জুন ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

পাঁচতলা ভবনের ছাদ থেকে পড়ে শিশুর মৃত্যু

নোয়াখালী প্রতিনিধি
  • সংবাদ প্রকাশের সময় : ১১:৪৬:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ জুন ২০২৪ ১৬৫ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী পৌরসভার ৪নম্বর ওয়ার্ডের গোলাবাড়িয়া দিঘী এলাকাপাঁচতলা ভবনের ছাদ থেকে পড়ে এক শিশুর মৃত্যু হয়েছে। নিহতের নাম-মো.সায়েম (১১)। বৃহস্পতিবার (১৩জুন) বিকেল সোয়া ৫টার দিকে ই ঘটনা ঘটে।

নিহত সায়েম উপজেলার বাহাদুরপুর গ্রামের ফাজিল মিয়ার বাড়ির মো.নুরনবীর ছেলে। সে স্থানীয় মদনমোহন প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র ছিলো। শিশুটি আজমীর ভবনের পাঁচতলায় মা-বাবার সাথে ভাড়া বাসায় থাকতো ।

জানা যায়, বৃহস্পতিবার (১৩ জুন) বিকেলে সায়েম আরও কয়েকজন শিশুসহ পাঁচতলা ভবনের ছাদে খেলতে যায়। তখন তার মা তার আরেক ভাইয়ের সাথে মুঠোফোনে বিদেশে কথা বলছিলেন। তখন আরেক শিশু পা পিছলে ছাদ থেকে পড়ে যাওয়ার উপক্রম হয়। এ সময় তাকে বাঁচাতে গিয়ে সায়েম মায়ের সামনে ছাদ নিচে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

বেগমগঞ্জ থানার ওসি মো.আনোয়ারুল ইসলাম বলেন, ছাদ থেকে পড়ে ওই শিশুর মৃত্যু হয়।এ ঘটনায় অপমৃত্যু মামলা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

পাঁচতলা ভবনের ছাদ থেকে পড়ে শিশুর মৃত্যু

সংবাদ প্রকাশের সময় : ১১:৪৬:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ জুন ২০২৪