ঢাকা ০২:২০ পূর্বাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
এক্সিম ব্যাংকের প্রতারণার শিকার জামাল কন্সট্রাকশন কোম্পানির প্রোপাইটর আকাশে ‘দোতলা বিছানা’! ১৭ ঘণ্টার উড়ানেও ইকোনমি ক্লাসে নিশ্চিন্ত ঘুম আইপিএলে কেন ম্লান বিশ্বের সেরা পেসার বুমরাহ? লেবুর জল কি সত্যিই কিডনিতে পাথরের ঝুঁকি কমায়? যা বলছেন বিশেষজ্ঞরা জ্বালানির নতুন দামে কাঁপছে বাজার, চাপে শ্রমজীবী মানুষ জরুরি বাহিনীর যানবাহনে জ্বালানি সরবরাহে অগ্রাধিকার নির্দেশ ভাতকুড়া–নলুয়া সড়ক ফোরলেনের কাজ শিগগিরই শুরু: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী চাঁপাইনবাবগঞ্জে পিকআপ ও সাইকেলের সংঘর্ষে একজন নিহত গাইবান্ধায় প্রেস ক্লাবের উদ্যোগে বৈশাখী আড্ডা নীরব শত্রু বজ্রপাত, একদিনে ১১ জনের প্রাণহানি

পল্টনে অফিস থেকে দুই সহায়কের মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০১:২৬:২৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ জুন ২০২৪ ১৮৮ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজধানীর পল্টনের রুপায়ণ তাজ ভবনের একটি অফিস থেকে দুই যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২০ জুন) রাত পৌনে ১০টার দিকে অচেতন অবস্থায় তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতরা হলো-ফরহাদ (২১)ও ইমন (২৩)। ভোলার লালমোহন উপজেলার চৌকিদার বাড়ি গ্রামের নুর ইসলাম পাটোয়ারীর ছেলে ইমন । আর ফরহাদ একই এলাকার চর কচ্ছপিয়া গ্রামের মো. জলিলের ছেলে। তারা মাতৃভূমি গ্রুপে অফিস সহায়ক হিসেবে কর্মরত ছিলো।

পল্টন থানার উপরিদর্শক (এসআই) রাম কানাই সরকার বলেন, বৃহস্পতিবার (২০ জুন) বিকেলে পল্টনের রূপায়ণ তাজ টাওয়ারের ষষ্ঠ তলার মাতৃভূমি গ্রুপের অফিসের দরজা ভেঙে ওই দুই যুবকেকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হয়। সেখানে দায়িত্বরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।

তিনি আরও জানান, মরদেহের পাশে কাচের বোতলে অ্যালকোহল জাতীয় পদার্থ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তারা নেশা জাতীয় পদার্থ খাওয়ার কারণেই ঘটনাটি ঘটেছে।

এ বিষয়ে মাতৃভূমি গ্রুপের উপদেষ্টা বাপ্পী সরদার বলেন, নিহতরা একমাস ধরে মাতৃথূমি অফিসের অফিস সহায়ক হিসেবে কর্মরত ছিলো।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

পল্টনে অফিস থেকে দুই সহায়কের মরদেহ উদ্ধার

সংবাদ প্রকাশের সময় : ০১:২৬:২৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ জুন ২০২৪