ঢাকা ১২:০৩ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নির্বাচন নিয়ে বিএনপির বিরুদ্ধে ‘প্রতারণার’ অভিযোগ জামায়াত আমিরের সবজিতে আগুন, তেলে সংকট—স্বস্তি শুধু মুরগির দামে কালবৈশাখীর আভাস: ঢাকাসহ ৬ বিভাগে ঝড়-বৃষ্টির পূর্বাভাস শিশুর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার, হত্যায় জড়িত সন্দেহ দুই ভাইকে পিটিয়ে হত্যা স্বাধীন বাংলাদেশের প্রথম সরকারের শপথের স্মৃতি বদলে যাবে দক্ষিণাঞ্চলের যোগাযোগ চিত্র পেট ও লিভার কতটা সুস্থ? শরীরের ৭টি সঙ্কেতেই মিলবে উত্তর রিজার্ভ ৩৫ বিলিয়ন ডলারের ঘরে, রেমিট্যান্সে ভর করে স্বস্তি আন্তর্জাতিক ট্রাইব্যুনালে বাংলাদেশের জয়, ক্ষতিপূরণ দিতে হবে নাইকোকে সান্তাহারে বিহঙ্গ শিল্পী গোষ্ঠীর প্রতিষ্ঠাবার্ষিকী পালন

নারীর চেয়ে অবিবাহিত পুরুষ বেশি

চট্টগ্রাম ব্যুরো
  • সংবাদ প্রকাশের সময় : ০৮:৩৮:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ জুন ২০২৪ ১৬২ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চট্টগ্রামে পুরুষের সংখ্যা ৪৫ লাখ ৭০ হাজার ১১৩। আর নারীর সংখ্যা ৪৫ লাখ ৯৮ হাজার ৯২৬ জন। ২৬.৫২ শতাংশ অবিবাহিত নারীর বিপরীতে পুরুষের হার ৪২.৪৩ শতাংশ। আবার নারীর চেয়ে অবিবাহিত পুরুষের সংখ্যা বেশি।

এই তথ্য জেলা পরিসংখ্যান কার্যালয়ের জনশুমারি ও গৃহগনণা ২০২২ এর রিপোর্ট থেকে জানা গেছে। বৃহস্পতিবার (২৭ জুন) দুপুরে চট্টগ্রাম সার্কিট হাউসে এই রিপোর্ট উপস্থাপন করেন জেলা পরিসংখ্যান কার্যালয়ের উপপরিচালক মো. ওয়াহিদুর রহমান।

man

তথ্যনুযায়ী, চট্টগ্রাম জেলায় মোট জনসংখ্যা ১৫ লাখ ৫৩ হাজার বেড়ে ৯১ লাখ ৬৯ হাজার ৪৬৫ জন। এরমধ্যে পুরুষের চেয়ে নারীর সংখ্যা বেশি। তবে স্বাক্ষরতায় এগিয়ে পুরুষ। তাদের সাক্ষরতার হার ৮২.৮৮ শতাংশ। আর নারীর ৭৯.২৬ শতাংশ।

জেলা পরিসংখ্যান কার্যালয়ের উপপরিচালক মো. ওয়াহিদুর রহমান জানান, চট্টগ্রামে ২০২২ সালে ১৪ জুন পর্যন্ত জনসংখ্যা ছিলো ৯১ লাখ ৬৯ হাজার ৪৬৫ জন। এরমধ্যে পল্লী অঞ্চলে জনসংখ্যা ছিলো ৪২ লাখ ৮৪ হাজার ২৪৯ জন। আর শহরাঞ্চলে জনসংখ্যা ছিলো ৪৮ লাখ ৮৫ হাজার ২১৬ জন।

চট্টগ্রামে প্রতি বর্গ কিলোমিটারে ১৭৩৬ জন বসবাস করেন। যা ২০১১ সালে ছিলো ১৪৪২ জন। চট্টগ্রাম জেলায় জনসংখ্যার বার্ষিক গড় বৃদ্ধির হার এক দশমিক ৬৫ শতাংশ। যা ২০১১ সালে ছিলো এক দশমিক ৪০ শতাংশ।

চট্টগ্রামে মুসলিম জনসংখ্যা ৮৭ দশমিক ৫৩ শতাংশ। আর হিন্দু জনসংখ্যা ১০.৭২ শতাংশ। ১.৬৩ শতাংশ বৌদ্ধ জনসংখ্যা। জেলায় অবিবাহিত নারীর চেয়ে পুরুষে সংখ্যাই বেশি। নারী ২৬.৫২ শতাংশের বিপরীতে পুরুষ ৪২.৪৩ শতাংশ। এদিকে, পুরুষের চেয়ে নারীর সংখ্যা বেশি। প্রতি ১০০ জন নারীর অনুপাতে পুরুষের সংখ্যা ৯৯.৩৭ শতাংশ। চট্টগ্রামে পুরুষের সংখ্যা ৪৫ লাখ ৭০ হাজার ১১৩। অঅর নারীর ৪৫ লাখ ৯৮ হাজার ৯২৬ জন। আর হিসেব মতে চট্টগ্রামে ২৮ হাজার ৮১৩ নারী বেশি।

চট্টগ্রাম জেলায় ১৫-২৪ বছর বয়সী প্রায় ৩০.৩৮ শতাংশ তরুণ-তরুণী পড়ালেখা বা কোনো কার্যক্রমে যুক্ত নেই। এর মধ্যে নারীর সংখ্যা ৪৬.৬২ শতাংশ। আর পুরুষের সংখ্যা ১২.১৬ শতাংশ।

পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের যুগ্মসচিব দেব দুলাল ভট্টাচার্য্যের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন চন্দন কুমার পোদ্দার। এছাড়া অনুষ্ঠানে সরকারের বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধি এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

নারীর চেয়ে অবিবাহিত পুরুষ বেশি

সংবাদ প্রকাশের সময় : ০৮:৩৮:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ জুন ২০২৪