ঢাকা ১২:২৭ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আজ ফুলবাড়ীর আঁখিরা গণহত্যা দিবস: ১৯৭১-এর বর্বরতার নির্মম স্মৃতি নির্বাচন নিয়ে বিএনপির বিরুদ্ধে ‘প্রতারণার’ অভিযোগ জামায়াত আমিরের সবজিতে আগুন, তেলে সংকট—স্বস্তি শুধু মুরগির দামে কালবৈশাখীর আভাস: ঢাকাসহ ৬ বিভাগে ঝড়-বৃষ্টির পূর্বাভাস শিশুর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার, হত্যায় জড়িত সন্দেহ দুই ভাইকে পিটিয়ে হত্যা স্বাধীন বাংলাদেশের প্রথম সরকারের শপথের স্মৃতি বদলে যাবে দক্ষিণাঞ্চলের যোগাযোগ চিত্র পেট ও লিভার কতটা সুস্থ? শরীরের ৭টি সঙ্কেতেই মিলবে উত্তর রিজার্ভ ৩৫ বিলিয়ন ডলারের ঘরে, রেমিট্যান্সে ভর করে স্বস্তি আন্তর্জাতিক ট্রাইব্যুনালে বাংলাদেশের জয়, ক্ষতিপূরণ দিতে হবে নাইকোকে

দেশের প্রথম আইন বিশ্ববিদ্যালয় হবে শিবচরে

মাদারীপুর প্রতিনিধি
  • সংবাদ প্রকাশের সময় : ০৩:৩৪:০৬ অপরাহ্ন, শনিবার, ৬ জুলাই ২০২৪ ১৮৪ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আইনমন্ত্রী আনিসুল হক জানিয়েছেন, দেশের প্রথম আইন বিশ্ববিদ্যালয় এবং জুডিশিয়াল একাডেমি নির্মিত হবে মাদারীপুরের শিবচরে। শনিবার (৬ জুলাই) সকাল থেকে দুপুর পর্যন্ত মাদারীপুরের শিবচরের কুতুবপুরে পদ্মা রেল স্টেশন সংলগ্ন এলাকা, পৌরসভার শেখ হাসিনা সড়ক, চরশ্যামাইলে প্রস্তাবিত স্থান পরিদর্শন করেন।

এ সময় তার সাথে ছিলেন-জাতীয় সংসদের চীফ হুইপ ও আওয়ামী লীগ সংসদীয় পার্টির সাধারণ সম্পাদক নূর-ই-আলম চৌধুরী , আইন মন্ত্রনালয়ের সচিব মোঃ গোলাম সারওয়ার প্রমুখ।

এসময় কোটা বিরোধী আন্দোলন নিয়ে সাংবাদিকরা প্রশ্ন করলে আইনমন্ত্রী আদালতে মামলার বিষয় বলে এড়িয়ে যান। এসময় আরও উপস্থিত ছিলেন আইন মন্ত্রনালয়ের যুগ্ম সচিব বিকাশ কুমার সাহা, জেলা পরিষদ চেয়ারম্যান মুনির চৌধুরী, জেলা প্রশাসক মারুফুর রশীদ খান, পুলিশ সুপার মোঃ মাসুদ আলম, মাদারীপুরের (ভারপ্রাপ্ত) জেলা জজ তারেক মইনুল ইসলাম ভূঁইয়া, মাদারীপুর নারী শিশু নির্যাতন ট্রাইব্যুনালের বিচারক জাকির হোসেন, মাদারীপুর চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মামুনুর রশিদ,উপজেলা চেয়ারম্যান ডা: মো: সেলিম, পৌর মেয়র মোঃ আওলাদ হোসেন খান, উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন প্রমুখ।

পরিদর্শনকালে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে আইনমন্ত্রী আনিসুল হক এমপি বলেছেন, আমরা খুব আনন্দিত যে শিবচরে দুটি প্রতিষ্ঠান বিচার বিভাগ থেকে করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। সরকার একটা ন্যাশনাল জুডিশিয়াল একাডেমি করার প্রস্তাব পাশ করেছেন। এটা শিবচরে করা হবে। এটার জন্য জমি অধিগ্রহনের টাকা দেয়ার প্রস্তুতি নেয়া হয়ে গেছে। কিছুদিনের মধ্যে এই জমির টাকা বিতরন করা হবে। আর ইতোমধ্যে প্রধানমন্ত্রীর নির্দেশে বাংলাদেশের প্রথম একটা আইন বিশ্ববিদ্যালয় হবে যেটার নাম হবে বাংলাদেশ আইন বিশ্ববিদ্যালয়। সেই বিশ্ববিদ্যালয়টাও পরিকল্পনা করেছি এই শিবচরেই করা হবে। প্রধানমন্ত্রীর সেই ইচ্ছা মোতাবেক আমি আজ বিশ্ববিদ্যালয়টার জন্য জায়গা দেখতে এসেছি। আমরা ৩টা জমি দেখেছি। মাননীয় চীফ হুইপ সাহেব আমাকে এখানে নিয়ে এসেছেন। আপনাদের মাধ্যমে আমি তাকে ধন্যবাদ জানাই।

এসময় কোটা বিরোধী আন্দোলন নিয়ে প্রশ্ন করলে আইনমন্ত্রী বলেন, আপনারা জানেন যে যখন কোন মামলা আদালতে থাকে আমি আইনমন্ত্রী হিসেবে সেই মামলার বিষয়ে কোন কথা বলি না। আমি এবারও এ ব্যাপারে কোন কথা বলতে চাই না।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

দেশের প্রথম আইন বিশ্ববিদ্যালয় হবে শিবচরে

সংবাদ প্রকাশের সময় : ০৩:৩৪:০৬ অপরাহ্ন, শনিবার, ৬ জুলাই ২০২৪