ঢাকা ১০:৩৪ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ, হত্যা নাকি আত্মহত্যা? এমপি গাজী নজরুল ও প্রথম স্ত্রী পুলিশ হেফাজতে ভারতে থাকা আ’ লীগ নেতাদের নির্দেশ ও হুন্ডির অর্থের দাবি ডিবির পঞ্চগড়ে ৩৩ যুবককে কারিগরি প্রশিক্ষণ ও সনদ দিল ১৮ বিজিবি দুই বছর পর খুলনা-কলকাতা রুটে আবারও চালু হচ্ছে বন্ধন ট্রেন বিধবা স্ত্রী ও বিপত্নীক স্বামীকে আজীবন পারিবারিক পেনশন, বদলেছে পেনশনের হিসাব ন্যাম ভবন থেকে এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার ভারত-বাংলাদেশ বাণিজ্য বাড়াতে বিটুবি টাস্কফোর্স গঠনের আহ্বান জাফর ইকবালসহ ৮ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ডেঙ্গুর দাপট অব্যাহত, একদিনে ৬ মৃত্যু ও হাসপাতালে ১,৫৯৩ ভর্তি

দশ লাখ টাকা আত্মসাত, দুই নারী এনজিও কর্মীর দণ্ড

লক্ষ্মীপুর প্রতিনিধি
  • সংবাদ প্রকাশের সময় : ০১:০৬:১৭ অপরাহ্ন, বুধবার, ৬ মার্চ ২০২৪ ২১৫ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

লক্ষ্মীপুরে বঙ্গভূমি সামাজিক উন্নয়ন ফাউন্ডেশন নামে একটি এনজিওর নামে ২৭০০ গ্রাহকের টাকা প্রায় ১০ লাখ টাকা আত্মসাতের ঘটনা ঘটেছে। এ অভিযোগে সুমাইয়া জান্নাত ও ফাতেমা বেগম নামে দুই নারীকে এক মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। তারা মুজিব শতবর্ষের ঘর পাইয়ে দেবে বলে কয়েকজনের কাছ থেকে ৬০ হাজার করে টাকা নিয়েছে বলেও অভিযোগ রয়েছে।

৫ মার্চ (মঙ্গলবার) বিকেলে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুর রহমান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। দণ্ডপ্রাপ্তদের জেলা কারাগারে পাঠানো হয়েছে। দণ্ড পাওয়া সুমাইয়া সদর উপজেলার মান্দারী ইউনিয়নের দক্ষিণ মান্দারী গ্রামের মো. আনোয়ারের স্ত্রী ও ফাতেমা একই এলাকার মো. শামছুরের স্ত্রী।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আরিফুর রহমান বলেন, একট এনজিওর নাম করে ওই দুই নারী ২৭০০ গ্রাহকের প্রায় ১০ লাখ টাকা আত্মসাৎ করেছে। এ ছাড়া তারা মুজিব শতবর্ষের সরকারি ঘর পাইয়ে দেওয়ার কথা বলে কয়েকজনের কাছ থেকে ৬০ হাজার টাকা করে হাতিয়ে নিয়েছে।

তিনি আরও বলেন, ভবানীগঞ্জ এলাকার কয়েকজন ভুক্তভোগী সুমাইয়া ও ফাতেমাকে আটক করে। খবর পেয়ে সেখানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। তারা দায় স্বীকার করেছে। তাদেরকে একমাস করে কারাদণ্ড দেওয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

দশ লাখ টাকা আত্মসাত, দুই নারী এনজিও কর্মীর দণ্ড

সংবাদ প্রকাশের সময় : ০১:০৬:১৭ অপরাহ্ন, বুধবার, ৬ মার্চ ২০২৪