সংবাদ শিরোনাম ::
তিতাস নদীর পাড়ে কার্টুন, খুলে দেখা গেলো নবজাতকের মরদেহ
নিজস্ব প্রতিবেদক, ব্রাহ্মণবাড়িয়া
- সংবাদ প্রকাশের সময় : ০৬:৫৪:৪৬ অপরাহ্ন, বুধবার, ১২ জুন ২০২৪ ১৩৮ বার পড়া হয়েছে
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার শাহবাজপুর দ্বিতীয় গেট মেরাতলী এলাকায় তিতাস নদীর পাড় থেকে অজ্ঞাত পরিচয়ের এক নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১২ জুন) সকালে মরদেহটি উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানায়, বুধবার (১২ জুন) সকাল ৭টায় তিতাস নদীর পাড়ে একটি কার্টুন দেখতে পায় স্থানীয়রা। কার্টুনটি খুলে একটি বাচ্চার মরদেহ দেখে পুলিশে খবর দেয় তারা। পুলিশ মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।
সরাইল থানার ওসি মোহাম্মদ এমরানুল ইসলাম বলেন, খবর পেয়ে তিতাস নদীর পাড় থেকে নবজাতক মেয়ে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।




















