ঢাকা ০৭:৩২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মশার ওষুধে কেরোসিন, বর্জ্য সংগ্রহে বাড়তি ফি: ডিএসসিসিতে দুদকের অভিযান প্রধান ও সহকারী প্রধান শিক্ষক নিয়োগের মৌখিক পরীক্ষা ১ অক্টোবর থেকে চলচ্চিত্রে ফিরুক সমাজ বদলের বার্তা, নির্মাতাদের আহ্বান তথ্যমন্ত্রীর একাদশে ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ, ২৪ সেপ্টেম্বর শুরু ক্লাস মেলান্দহে অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল পরিবেশ অধিদপ্তর সাত মাসে ৬৪১ ধর্ষণ, ৩৭ হত্যা: মামলা হলেও ন্যায়বিচারে ঘাটতি কেন? কংগ্রেস নেতাদের গণহত্যা! ১৩ বছর পর ১০ মাওবাদী নেতার মৃত্যুদণ্ড গুলশানে নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল: প্রত্যাহার ওসি দাউদ হোসেন ‘চেয়ারম্যান হলে গাঁজা-ইয়াবা ফ্রি দেবো’, যুবদল নেতার নামে পোস্টারিং হামের প্রকোপ অব্যাহত, ২৪ ঘণ্টায় উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যু

ডেমরায় লন্ডন এক্সপ্রেসের ১৪ বাস পুড়ে ছাই

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০১:১৪:২৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২ এপ্রিল ২০২৪ ৩২৫ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজধানীর ডেমরায় কোনাপাড়া মিনি কক্সবাজার সড়কের পাশে ভয়াবহ আগুনে পুড়লো লন্ডন এক্সপ্রেসের ১৪টি ভলভো লাক্সারিয়াস বাস। সোমবার (১ এপ্রিল) রাত প্রায় ৯টার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

আগুনের খবর পেয়ে ডেমরা ফায়ার সার্ভিসসহ ৫টি ইউনিট এবং ২ হেভিকেল ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। তাদের এক ঘণ্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। প্রাথমিকভাবে আগুন লাগার সূত্রপাত পাওয়া যায়নি।

ফায়ার সার্ভিসের ঢাকা জোনের-৫ প্রধান এ কে এম শামসুজ্জোহা বলেন, আগুনের খবর পাওয়ার সাথে সাথে ফায়ার সার্ভিসের ৫টি টিম ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণ করে। এরমধ্যে গ্যারেজে থাকা ১৪টি বাস পুড়ে গেছে।

ডেমরা থানার পরিদর্শক অপারেশন সুব্রত কুমার পোদ্দার বলেন, আগুন লাগার খবর পেয়ে ডেমরা, যাত্রাবাড়ী থানা পুলিশ একসাথে আগুন নিয়ন্ত্রণে কাজ করে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ডেমরায় লন্ডন এক্সপ্রেসের ১৪ বাস পুড়ে ছাই

সংবাদ প্রকাশের সময় : ০১:১৪:২৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২ এপ্রিল ২০২৪