ঢাকা ১১:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নাড়ুর নাম করে কুরিয়ারে এলো ১৪ কেজি গাঁজা, উদ্বার করলো ডিবি প্রিয়জন-প্রয়োজন, বাস্তবতা ও সম্পর্ক রাষ্ট্রবিরোধী অপতৎপরতার প্রতিবাদে নোয়াখালীতে বিএনপির বিক্ষোভ ইটভাটার বিষাক্ত গ্যাসে ফসলের ক্ষতি, পরিবেশ অধিদপ্তরে অভিযোগ ২১ বছরের অপেক্ষার অবসান, অস্ট্রেলিয়াকে উড়িয়ে দিল বাংলাদেশ ৮.৩৯ লাখ কোটি টাকার ছায়া বাজেট দিল জামায়াত শান্তিরক্ষীরা সাহস ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করছেন: প্রধানমন্ত্রী এস আলমের প্রভাবমুক্ত ইসলামী ব্যাংকের দাবিতে রাজশাহীতে মানববন্ধন আ’ লীগ-ছাত্রদল সংঘর্ষ: নিষিদ্ধ ছাত্রলীগের ৮৪ নেতাকর্মী গ্রেপ্তার রামিসা হত্যা মামলার ডেথ রেফারেন্স হাইকোর্টে

চিরকুট লিখে আওয়ামী লীগ নেতার আত্মহত্যা

নোয়াখালী প্রতিনিধি
  • সংবাদ প্রকাশের সময় : ০৬:২১:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ জুন ২০২৪ ১৬৯ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নোয়াখালীর সেনবাগে চিরকুট লিখে গলায় ফাঁস দিয়ে এক আওয়ামী লীগ নেতা আত্মহত্যা করেছেন। মঙ্গলবার (২৫ জুন) দুপুর সোয়া ‌১২টার দিকে পুলিশ তার মরদেহ উদ্ধার করেছে।

এর আগে, সোমবার (২৪ জুন) রাতে উপজেলার ১নম্বর ওয়ার্ডের লুধুয়া দীঘির পাড় এলাকার মজুমদার বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত কামাল উদ্দিন মজুমদার (৬৫) উপজেলার ১নম্বর ওয়ার্ডের লুধুয়া দীঘির পাড় এলাকার মজুমদার বাড়ির মৃত ছলিম উদ্দিন মজুমদারের ছেলে। তিনি একই ওয়ার্ড আওয়ামী লীগের বর্তমান সভাপতি ছিলেন।

কেশারপাড় ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি আলেক হোসেন বলেন, ঋণের চাপে তিনি আত্মহত্যা করেছেন। তিনি ওয়ার্ড আওয়ামী লীগের বর্তমান সভাপতি ছিলেন। চিরকুটে তিনি ঋণের বিষয়টি উল্লেখ করে গেছেন।

কেশারপাড় ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো.বেলাল ভূঁইয়া বলেন, তার আয়-রোজগারে সংসার চলত। ঋণের চাপে তিনি আত্মহত্যা করেছেন।

সেনবাগ থানার উপপরিদর্শক (এসআই) জাকির হোসেন এ বিষয়ে বলেন, কামাল মজুমদার পেশায় একজন কৃষক ছিলেন।এছাড়া তিনি ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ছিলেন। তার মৃত্যুর কারণ হিসেবে ঋণের চাপ ও অভাব অনটনকে দায়ী করা হয়েছে। তবে চিরকুট নিহত কৃষকের হাতের লেখা কিনা তা খতিয়ে দেখা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

চিরকুট লিখে আওয়ামী লীগ নেতার আত্মহত্যা

সংবাদ প্রকাশের সময় : ০৬:২১:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ জুন ২০২৪