ঢাকা ০৮:১২ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সোনালি ছাদ, সুইমিং পুল ঘেরা ‘দেবতা’রা! পুতিনের ‘গোপন প্রাসাদ’ ঘিরে রহস্য বৈভবের ব্যাটে রেকর্ডের পর রেকর্ড ভর্তুকি নিয়ে তদন্তের জেরে ১৬ দেশের ওপর নতুন শুল্কের প্রস্তুতি ট্রাম্পের, উদ্বেগে ভারত বন্ধুদের সঙ্গে গোসলে নেমে সিঁড়ির নিচে আটকে স্কুলছাত্রের মৃত্যু বর্ণাঢ্য আয়োজনে মণিপুরী সম্প্রদায়ের মহারাসলীলা উৎসব শুরু সাদা কাগজে স্বাক্ষর নিয়ে নাশকতার মামলা, বাদীর প্রত্যাহারের আবেদন; পুলিশের অস্বীকার তিন বাহিনীর যৌথ মহড়া বিশ্বদরবারে সক্ষমতার বার্তা দেবে: প্রধানমন্ত্রী এসএসসির ফরম পূরণের সময় বাড়ল, বিলম্ব ফি ছাড়া ২৮ নভেম্বর পর্যন্ত সুযোগ ইউপি নির্বাচন সামনে রেখে ৫৫ দলের সঙ্গে সংলাপে বসছে ইসি সেন্ট মার্টিনে পর্যটক কমছে, ভোগান্তিই বড় কারণ

গৌরনদীতে যুবদল নেতার ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি
  • সংবাদ প্রকাশের সময় : ০৪:৩৯:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ মার্চ ২০২৫ ২০০ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বরিশালের গৌরনদী উপজেলার মাহিলাড়া ইউনিয়ন যুবদল নেতা ফারুক সরদারকে হত্যার উদ্দেশ্য হামলার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১১মার্চ) সকালে মাহিলাড়া বাসষ্ট্যান্ডে ইউনিয়নের সর্বস্তরের জনগনের ব্যানারে ঘন্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধন শেষে উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক বায়জিদ হাসানের সঞ্চালনায় বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন বক্তব্য রাখেন উপজেলা বিএনপি’র যুগ্ন আহবায়ক শামীম খলিফা, জেলা উত্তর যুবদলের সিনিয়র যুগ্ন আহবায়ক সাইয়েদুল আলম খান সেন্টু, সরকারী গৌরনদী কলেজ ছাত্রদলের সাবেক জিএস ফুয়াদ হোসেন এ্যানি, যুবদল নেতা সোহাগ মোল্লা, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আল-আমিন মোল্লা সহ অন্যান্যরা।

মানববন্ধনে বিএনপি ও তার অঙ্গ সহযোগী সংগঠনের প্রায় পাঁচ শতাধিন নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এসময় বক্তারা যুবদল নেতা ফারুকের ওপর হামলাকারী সবুজ সিকদারকে অবিলম্বে গ্রেপ্তারের দাবী জানান। তবে হামলায় নিজের কোন সম্পৃক্ততা নেই বলে জানিয়েছেন যুবদল নেতা সবুজ সিকদার।

উল্লেখ, সোমবার মাহিলাড়া এলাকায় যুবদলের দুই পক্ষের মধ্যে হামলা-পাল্টা হামলা ও দোকানপাট ভাংচুরের ঘটনা ঘটে। এতে মোট ৯জন আহত হয়। আহতদের মধ্যে যুবদল নেতা ফারুক সরদারের অবস্থা গুরুত্বর। সে বর্তমানে শেবাচিম হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। অপরদিকে যুবদল নেতা ফারুককে রক্তাক্ত জখমের ঘটনায় হামলাকারীদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন গৌরনদী মডেল থানার ওসি মো. ইউনুস মিয়া।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

গৌরনদীতে যুবদল নেতার ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

সংবাদ প্রকাশের সময় : ০৪:৩৯:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ মার্চ ২০২৫