ঢাকা ১০:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যশোরে আদালতের দেয়ালে ককটেল বিস্ফোরণ, আতঙ্ক নীতিমালাকে বৃদ্ধাঙ্গুলি, অনুমোদন ছাড়াই রিফাইনারি গড়ছে সুপার পেট্রোকেমিক্যাল একসঙ্গে ছয় পুলিশ কর্মকর্তার চাকরিচ্যুতি, এএসপিকে বাধ্যতামূলক অবসর শেখ হাসিনার দেশে ফেরা ও আপিলের সুযোগ: আইনের ব্যাখ্যায় আইনজীবীদের মতভেদ একই স্কুলে পরবর্তী শ্রেণিতে উঠলে দিতে হবে না পুনর্ভর্তি ফি নুসরাতের বাড়িতে আগুন নিয়ে সংসদে তুমুল হট্টগোল, মুখোমুখি নাহিদ-স্বরাষ্ট্রমন্ত্রী মধ্যরাতে স্বরাষ্ট্রমন্ত্রী-আইনমন্ত্রীকে ফোন করেও পাননি ডেপুটি স্পিকার নুসরাতের বাড়িতে আগুনের ঘটনায় শর্টসার্কিটের শঙ্কা, নাশকতা হলে ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী রায়পুরে পরিত্যক্ত বাড়ি থেকে ১১টি বোমা উদ্ধার সংসদ সদস্যদের নিরাপত্তা কোথায়, সরকারের কাছে নাহিদের প্রশ্ন

আলু তুলতে গিয়ে দলবদ্ধ ধর্ষণের শিকার তরুণী, গ্রেপ্তার ৩

ইমরান হোসাইন, তানোর (রাজশাহী)
  • সংবাদ প্রকাশের সময় : ১২:৩৬:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ মার্চ ২০২৪ ২৯১ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজশাহীর তানোরে আলু তুলতে গিয়ে দলবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন ২০ বছরের এক আদিবাসী তরুণী। এ ঘটনায় জড়িত ৩ জনকে গ্রেপ্তার করেছে তানোর থানা পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলো- তানোর উপজেলার কলমা ইউনিয়নের চকরতিরাম (শালতলা) গ্রামের বাজুন মারর্ডীর পুত্র সামুয়েল মার্ডী (২৫), একই গ্রামের কিলিশ মুর্মুর পুত্র রুবেল মুর্মু (২১) ও নরেশ হাঁসদার পুত্র শিবেন হাঁসদা (২২)।

এদিকে, এ ঘটনায় ওই ৩ ধর্ষককে আসামি করে তানোর থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেছেন আদিবাসী ওই তরুণী। চাঞ্চল্যকর এমন ধর্ষণের ঘটনাটি ঘটেছে রোববার (২৪ মার্চ) রাতে উপজেলার কলমা ইউনিয়নের শালতলা গ্রামে।

জানা গেছে, চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমাস্তাপুর উপজেলার একটি গ্রামের জনৈক ব্যক্তির ২০ বছর বয়সী কন্যা দুই বোনকে সঙ্গে নিয়ে কলমা ইউনিয়নের শালতলা গ্রামে তার এক পিসির বাড়িতে আলু তুলতে যায়। মাঠে আলু তুলতে গিয়ে কলমা ইউপির চকরতিরাম গ্রামের মৃত হামেদ আলীর পুত্র রাহিমের সাথে পরিচয় হয়। এরই সুত্র ধরে রোববার রাতে ওই তরুণী তার পিসির বাড়ি শালতলা গ্রামে রাহিম নামের একব্যক্তির সাথে কথা বলছিলেন। পরে ওই গ্রামের আদিবাসী ৩ যুবক তাদের দেখে রাহিমকে তাড়িয়ে দিয়ে আদিবাসী ওই তরুণীকে মাঠে নিয়ে দলবদ্ধ ধর্ষণ করে। পরে জানাজানি হলে স্থানীয়দের সহায়তায় থানায় হাজির হয়ে ধর্ষণ মামলা করে ওই তরুণী।

তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রহিম এর সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাটি নিয়ে থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করা হয়েছে। মামলার সূত্রধরে ৩ ধর্ষককে গ্রেপ্তার করা হয়েছে। ভিক্টিমের ডাক্তারি পরীক্ষার জন্য রামেক হাসপাতালে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আলু তুলতে গিয়ে দলবদ্ধ ধর্ষণের শিকার তরুণী, গ্রেপ্তার ৩

সংবাদ প্রকাশের সময় : ১২:৩৬:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ মার্চ ২০২৪