ঢাকা ১১:০৯ পূর্বাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ২৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পাকিস্তানে ইরানের প্রতিনিধিদল, যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা ঘিরে অনিশ্চয়তা ঢাকায় বাড়ছে তাপমাত্রা, ভ্যাপসা গরমে বাড়তে পারে অস্বস্তি চাঁদ প্রদক্ষিণ শেষে নিরাপদে ফিরলেন নাসার নভোচারীরা নাচোলে কৃষিজমির মাটি কাটায় চারজনকে দুই লাখা টাকা অর্থদণ্ড বোমায় নিভে গেল দীপালির স্বপ্ন: পরিবারের একমাত্র ভরসা হারানোর কান্না পুরুষদের জন্য আসছে নতুন গর্ভনিরোধক, দাবি বিজ্ঞানীদের এইচএসসি পরীক্ষার কেন্দ্র তালিকা প্রকাশ, জানা গেল গুরুত্বপূর্ণ নির্দেশনা পিআইওকে মারধরের ঘটনায় গণঅধিকার নেতা মামুন গ্রেফতার এ জে আর কুরিয়ার সার্ভিসে অভিযান, গাঁজাসহ একজন আটক ধলেশ্বরী সেতুর টোল বন্ধের দাবিতে সড়কে বসে প্রতিবাদ

‘আম রপ্তানি বাড়াতে কাজ করছে সরকার’

ফেরদৌস সিহানুক (শান্ত), চাঁপাইনবাবগঞ্জ
  • সংবাদ প্রকাশের সময় : ০৭:১৭:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ জুন ২০২৪ ১৮৯ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কৃষিমন্ত্রী উপাধ্যক্ষ মো. আব্দুস শহীদ বলেছেন, আম রপ্তানি বাড়াতে কাজ করছে সরকার। বৃহস্পতিবার (২৭ জুন) সকালে চাঁপাইনবাবগঞ্জের নাচোলে আমবাগান পরিদর্শনে গিয়ে তিনি এ কথা বলেন।

এ সময় মন্ত্রী বলেন, আমাদের দেশের আম অত্যন্ত সুমিষ্ট। তাই আরো বেশি করে বিদেশে আম রপ্তানি করতে চাই। আমের ব্র্যান্ডিং প্রয়োজন। আর আমরা সে লক্ষেই কাজ করছি। এজন্য বিভিন্ন দেশের রাষ্ট্রদূতদের এখানে নিয়ে আসা।

তিনি বলেন, কৃষি মন্ত্রণালয় থেকে চাষিদের নির্দেশনা দেওয়া হচ্ছে রপ্তানিযোগ্য আম উৎপাদনের জন্য। চাঁপাইনবাবগঞ্জের আমবাগান দেখে মুগ্ধ হয়েছেন জানিয়ে কৃষিমন্ত্রী বলেন, এখানে বিভিন্ন আমের জাত রয়েছে। সবগুলোই সুন্দর এবং সুমিষ্ট। এ আমের প্রচার অত্যন্ত প্রয়োজন। প্রচার বাড়লে আম উৎপাদন বাড়বে।

তিনি আরও বলেন, ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূতদের আমরা আমবাগান পরিদর্শনের আয়োজন করেছি। তারা নিজে চোখে দেখে সুপারিশ করবে এতে আম রপ্তানি বাড়বে। চাঙ্গা হবে আমাদের অর্থনীতি।

এর আগে বৃহস্পতিবার (২৭ জুুন) সকালে নাচোল উপজেলার কান্দবোনা গ্রামে কৃষিমন্ত্রী ড. মো. আব্দুস শহীদের নেতৃত্বে বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু, কৃষি সচিব ওয়াহিদা আক্তার, পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন,পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মো. আব্দুল ওয়াদুদ এবং অস্ট্রেলিয়া, ব্রুনাই, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, পাকিস্তান, ফিলিপাইন,সিঙ্গাপুর, ভুটান, ভিয়েতনাম, শ্রীলঙ্কা, থাইল্যান্ড, মিয়ানমার ও লিবিয়ার রাষ্ট্রদূতরা আমবাগান পরিদর্শন করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

‘আম রপ্তানি বাড়াতে কাজ করছে সরকার’

সংবাদ প্রকাশের সময় : ০৭:১৭:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ জুন ২০২৪