ঢাকা ০৯:৩০ অপরাহ্ন, শনিবার, ০৭ মার্চ ২০২৬, ২৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হান্ডিয়ালে পুকুর খননের সময় উদ্ধার ৪ ফুটের বিষ্ণু মূর্তি সংঘাত নয়, দেশ গঠনের রাজনীতি করতে হবে: নার্গিস বেগম তেল নিয়ে উদ্বেগের কারণ নেই, ৯ মার্চ আসছে দুই জাহাজ ধানমন্ডি ৩২-এ ফুল দিতে যাওয়ার পথে চারজন গ্রেপ্তার মাটির নিচে ট্যাংকিতে ১০ হাজার লিটার ডিজেল মজুত, ব্যবসায়ীকে জরিমানা পরিকল্পিত জাকাত ব্যবস্থাপনায় দারিদ্র্য কমানো সম্ভব : প্রধানমন্ত্রী মীনা আইভিএফ ও প্রাইম ব্যাংকের মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষর ঘোষণা ছাড়াই জ্বালানি তেল বিক্রি বন্ধ, ব্যবসায়ীরা উধাও নোয়াখালীতে তেলের কৃত্রিম সংকট তৈরী, দুই ফিলিং স্টেশনকে জরিমানা নোয়াখালীতে বিদেশি পিস্তলসহ দুই সন্ত্রাসী গ্রেপ্তার

দাম কমলো এলপি গ্যাসের

অর্থনৈতিক প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০৪:১৯:১৯ অপরাহ্ন, সোমবার, ৩ জুন ২০২৪ ১৮০ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দেশের বাজারে কমলো এলপিজির দাম। ১২ কেজির সিলিন্ডারের দাম ৩০ টাকা কমিয়ে এক হাজার ৩৬৩ টাকা নির্ধারণ করা হয়েছে।

সোমবার (৩ জুন) বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) দাম কমানোর নতুন ঘোষণা দিয়েছে। নতুন দাম সোমবার (৩ জুন) সন্ধ্যা ৬টা থেকে কার্যকর।

চলতি জুন মাসের জন্য ১২ কেজির এলপিজির দাম ১ হাজার ৩৬৩ টাকা নির্ধারণ করা হয়েছে। যা আগে ছিলো ১ হাজার ৩৯৩ টাকা। অর্ধাৎ ৩০ টাকা কমেছে।

এর আগে ২ মে ১২ কেজির সিলিন্ডারের দাম এপ্রিল মাসের তুলনায় ৪৯ টাকা কমিয়ে এক হাজার ৩৯৩ টাকা করা হয়। টানা ৮ মাস বাড়ার পর গত ৩ এপ্রিল কমানো হয়েছিলো এলপিজির দাম। মার্চ মাসের তুলনায় এপ্রিল মাসে ১২ কেজি সিলিন্ডারের দাম ৪০ টাকা কমিয়ে এক হাজার ৪৪২ টাকা নির্ধারণ করা হয়।

একই বছরের মার্চে ১২ কেজি সিলিন্ডারের দাম এক হাজার ৪৮২ টাকা, ফেব্রুয়ারিতে এক হাজার ৪৭৪ টাকা ও জানুয়ারিতেএক হাজার ৪৩৩ টাকা নির্ধারণ করা হয়েছিলো।

সোমবার (৩ জুন) জুন মাসে অটোগ্যাসের মূসকসহ দাম প্রতি লিটার ৬২ টাকা ৫৩ পয়সা নির্ধারণ করা হয়েছে। গত মে ও এপ্রিলে অটোগ্যাসের দামও কমিয়েছিলো বিইআরসি। মে ও এপ্রিলে অটোগ্যাসের দাম প্রতি লিটার ৬৩.৯২ টাকা ও ৬৬.২১ টাকা নির্ধারণ করা হয়েছিলো। মার্চ মাসে অটোগ্যাসের দাম প্রতি লিটার ৬৮.০৫ টাকা নির্ধারণ করা হয়। গত ফেব্রুয়ারি ও জানুয়ারি মাসে দাম নির্ধারণ করা হয় ৬৭.৬৮ টাকা ও ৬৫.৬৭ টাকা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

দাম কমলো এলপি গ্যাসের

সংবাদ প্রকাশের সময় : ০৪:১৯:১৯ অপরাহ্ন, সোমবার, ৩ জুন ২০২৪